Suicide: দশেরায় নতুন শাড়ি কিনে দিতে পারেনি স্বামী, অভিমানে আত্মঘাতী স্ত্রী
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার স্বামীকে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
নয়াদিল্লিঃ দশেরায় (Dussehra)পরার জন্য একটি শাড়ি চেয়েছিলেন স্বামীর(Husband) কাছে। সেই আবদার মেটাতে পারেননি স্বামী। আর তাতেই অভিমানে আত্মহত্যার(Suicide)পথ বেছে নিলেন বধূ. ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) দুমকা জেলায়। জানা গিয়েছে, শনিবার রাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই যুবতী। স্থানীয় সূত্রে খবর, শাড়ি কিনে দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মান অভিমান হয়। এরপরই আচমকা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যান ওই মহিলা। এরপরই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেন। ইতিমধ্যেই ওই যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার স্বামীকে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
দশেরায় নতুন শাড়ি কিনে দিতে পারেনি স্বামী, অভিমানে আত্মঘাতী স্ত্রী
दशहरा पर पति ने साड़ी नहीं दिलाई तो महिला ने कर ली खुदकुशी, पीछे छोड़ गई 2 नाबालिग बच्चेhttps://t.co/hnUTM54cl1
— India TV (@indiatvnews) October 12, 2024
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

