Boyfriend Brutally Murdered Girlfriend Video: বান্ধবীর চিৎকার, কষ্ট কানে লাগল না, প্রেমিকাকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল যুবক, দেখুন ভয়াবহ ভিডিয়ো
ওই তরুণীর মুখ থেকে যতক্ষণ কথা এবং চিৎকার শোনা গিয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই যুবককে দেখা যায় লাঠি চালাতে। লোহার রডের একের পর এক বাড়িতে যখন প্রেমিকার মৃত্যু হয় তখন ওই যুবককে দেখা যায় লাঠি ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে।
নাগপুর, ৮ মে: প্রকাশ্যে প্রেমিকাকে (Girlfriend) পিটিয়ে মারল প্রেমিক (Boyfriend)। তাও আবার ক্যামেরার সামনে। শুনতে অবাক লাগলেও মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে প্রকাশ্যে বান্ধবীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে প্রেমিক। প্রেমিকাকে পিটিয়ে মারার যে ভিডিয়োটি ভাইরাল (Viral Video) হয়েছে সেখানে দেখা যায়, লোহার রড দিয়ে এক তরুণীকে বেধড়ক মারধর করতে দেখা যায় যুবককে। লোহার রডের বাড়িতে ওই তরুণী চিৎকার করতে থাকেন। প্রাণপনে বাঁচার চেষ্টাও করেন। তবে প্রেমিকের হাত থেকে রেহাই পাননি তিনি। সোসাইটির বেসমেন্টেই ওই তরুণীকে পিটিয়ে আধমরা করে ফেলে ওই যুবক।
আরও পড়ুন: Ayodhya Shocker: দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন একদল যুবকের
তবে এখানেই শেষ নয়। ওই তরুণীর মুখ থেকে যতক্ষণ কথা এবং চিৎকার শোনা গিয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই যুবককে দেখা যায় লাঠি চালাতে। লোহার রডের একের পর এক বাড়িতে যখন প্রেমিকার মৃত্যু হয় তখন ওই যুবককে দেখা যায় লাঠি ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে।
নাগপুরে (Nagpur) প্রকাশ্যে পিটিয়ে খুনের ওই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। একটি সোসাইটির ভিতরে ঢুকে কীভাবে এক যুবক নির্মমভাবে পিটিয়ে বান্ধবীকে খুন করতে পারে, তা দেখে অবাক প্রত্যেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে বান্ধবীকে পিটিয়ে মেরে ফেলে ওই যুবক, সে বিষয়ে পুলিশ সবকিছু খতিয়ে দেখতে শুরু করেছে।
দেখুন পিটিয়ে খুনের সেই নির্মম ছবি...
नागपुरात दिवसाढवळ्या प्रियकराकडून प्रेयसीची निर्घृण हत्या, लोखंडी रॉडने केले वार pic.twitter.com/fGm30CK0GT
— News18Lokmat (@News18lokmat) May 8, 2025
খুনের যে ভিডিয়োটি ভাইরাল হয় সেখানে দেখা যায়, ওই যুবক যখন একের পর এক লাঠির বাড়ি দিচ্ছে বান্ধবীর শরীরে, সেই সময় সেখানে এক শিশু ছিল। তবে ওই তরুণীর চিৎকার এবং যুবকের রণমূর্তি দেখে শিশুটিকে সেখান থেক পালিয়ে যেতে দেখা যায়।
(The above story first appeared on LatestLY on May 08, 2025 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

