Viral Video: নেশার ঠেলায় কোবরার সঙ্গে খেলা, বিষধরের ছোবলে হাসপাতালে যুবক,দেখুন ভাইরাল ভিডিয়ো
বারবার তাঁকে বারণ করা সত্ত্বেও কারও কথায় কর্ণপাত করেননি ওই ব্যাক্তি। কখনও কোবরার মাথায়, কখনও আবার লেজে হাত দিতে থাকেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিয়ো (Video)। যা দেখে ভয়ে শিউড়ে উঠছেন নেটিজেনরা। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে রাস্তায় মাঝে জ্যান্ত কোবরা (Cobra)সাপ নিয়ে খেলা করছেন এক ব্যাক্তি। কোবরার ছোবলে বর্তমানে হাসপাতালে (Hospital) মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)সত্যসাই জেলার নাটকটি কাদিরি এলাকায়। জঙ্গল থেকে রাস্তায় বেরিয়ে আসে একটি কোবরা। এরপরই কোবরাটিকে নানভাবে বিরক্ত করতে থাকেন নাগারাজু নামক এক যুবক। তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। বারবার তাঁকে বারণ করা সত্ত্বেও কারও কথায় কর্ণপাত করেননি ওই ব্যাক্তি। কখনও কোবরার মাথায়, কখনও আবার লেযে হাত দিতে থাকেন। নেশার বশে কোবরাটির সঙ্গে কথা বলতে থাকেন অনর্গল। নাগরাজুর এই কীর্তিকলাপ ক্যামেরাবন্দি করেন ঘটনাস্থলে উপস্থিত এক ব্যাক্তি। এরপরই তাঁকে আক্রমণ করে কোবরাটি। স্থানীয়রা সঙ্গে-সঙ্গে অ্যাম্বুলেন্সে খবর দেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দেখুন সেই ভাইরাল ভিডিয়োটি
Andhra Pradesh: In a bizarre and dangerous incident, a young man named Nagaraju from Kadiri in Sathyasai district found himself in the hospital after deciding to play with a cobra while intoxicated.
The drama unfolded near a degree college in Kadiri, where the cobra had… pic.twitter.com/fjT6CxVGgP
— IndiaToday (@IndiaToday) July 25, 2024
(The above story first appeared on LatestLY on Jul 25, 2024 11:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

