Video: বিরিয়ানির প্লেটেই ওৎ পেতে বিপদ, খাওয়ার আগে সাবধান, দেখুন ভিডিয়ো

Video: বিরিয়ানির প্লেটেই ওৎ পেতে বিপদ, খাওয়ার আগে সাবধান, দেখুন ভিডিয়ো
Biryani (Photo Credit: Pixabay)

এবার নামি ফুড জায়েন্টের বিরিয়ানির (Biryani) মধ্যে যা মিলল, তা দেখে চোখ কপালে উঠল মানুষের। হায়দরাবাদের (Hyderabad) নামি বাওয়ারচি বিরিয়ানির মধ্যে সিগারেটের (Cigarette) টুকরো মেলে। বিরিয়ানির মধ্যে সিগারেটের টুকরো মেলার পর তা নিয়ে চিৎকার শুরু করেন সেখানে হাজির প্রত্যেকে। যা দেখে ওই রেস্তোরাঁর প্রত্যেকে ছুটে আসেন এবং কী সমস্যা, জিজ্ঞাসা করেন। তবে গ্রাহকের বিরিয়ানির প্লেটে সিগারেটের টুকরো দেখে তাঁরাও অবাক হয়ে যান। যা নিয়ে নামি ওই ফুড চেনের কর্মীদের মধ্যে জল্পনা শুরু হয়ে যায। সম্প্রতি তেলাঙ্গানার একটি রেস্তোরাঁর বিরিয়ানি এবং গ্রিলড চিকেন খেয়ে ৩ জন অসুস্থ হয়ে পড়েন। পরপর অসুস্থ হওয়ায় ওই ৩ জনকে ভর্তি করা হাসপাতালে। খাবারে বিষক্রিয়ার জেরেই তেলাঙ্গানার ওই ৩ যুবক অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের বিরিয়ানিতে সিগারেটের টুকরো মেলায় তা নিয়ে দক্ষিণের ওই শহরে জল্পনা শুরু হয়ে যায়।

আরও পড়ুন: Telangana: সাবধান, বাইরের বিরিয়ানি, মাংসের মধ্যেই চুপিসাড়ে দাঁড়িয়ে বিপদ

দেখুন বিরিয়ানির প্লেটে কীভাবে মিলল সিগারেটের টুকরো...

 

(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 09:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).