Video: নিয়ন্ত্রণ হারিয়ে উলটো চলল গাড়ি, নিমেষে ধাক্কা পার্কিংয়ের দেওয়ালে, শিউরে ওঠা ভিডিয়ো

Video: নিয়ন্ত্রণ হারিয়ে উলটো চলল গাড়ি, নিমেষে ধাক্কা পার্কিংয়ের দেওয়ালে, শিউরে ওঠা ভিডিয়ো
Accident, Representational Image (Photo Credit: File Photo)

এবার একটি ভয়াবহ ভিডিয়ো বন্দি হল সিসিটিভি ক্যামেরায়। যেখানে পার্কিং থেকে গাড়ি বের করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর সেই নিয়ন্ত্রণহীন গাড়ি চোখের নিমেষে পিছন দিকে চলতে শুরু করে। পিছন দিকে গাড়িটি চলতে শুরু করায়, তা গিয়ে সোজা ধাক্কা দেয় পার্কিংয়ের দেওয়ালে। এমনই একটি ঘটনা শিলংয়ে ঘটেছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ঘটনাটি আদতে শিলংয়ের কি না, সে বিষয়ে লেটেস্টলি বাংলা খতিয়ে দেখেনি। দেখুন সেই ভিডিয়ো...

 

(The above story first appeared on LatestLY on Aug 08, 2023 10:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).