Vande Bharat Sleeper Version: লোকসভা নির্বাচনের আগে আধুনিক বন্দে ভারতের আত্মপ্রকাশ, ছবি দিয়ে জানালেন রেলমন্ত্রী
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখলেন- কনসেপ্ট ট্রেন 'বন্দে ভারত' (স্লিপার ভার্সান) আসতে চলেছে।
Vande Bharat sleeper version: বন্দে ভারত এক্সপ্রেস আসতে চলেছে নয়া অবতারে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw) সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখলেন- কনসেপ্ট ট্রেন 'বন্দে ভারত' (স্লিপার ভার্সান) আসতে চলেছে। ২০২৪-র শুরুতে বন্দে ভারতের এই স্লিপার বার্সানের উদ্বোধন হতে চলেছে বলেও রেলমন্ত্রী জানান।
লোকসভা নির্বাচনের ঠিক আগে ২০২৪-এর জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দির থেকে নয়া অবতারের বন্দে ভারত-একের পর এক চমক দিতে চলেছে কেন্দ্র সরকার।
দেখুন বন্দে ভারত (স্লিপার ভার্সন) ছবিতে
Concept train - Vande Bharat (sleeper version)
Coming soon… early 2024 pic.twitter.com/OPuGzB4pAk
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 3, 2023
(The above story first appeared on LatestLY on Oct 03, 2023 10:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

