Uttar Pradesh: প্রেমিকার উপর রাগে ফেসলুক লাইভে নিজের গলা গ্রাইন্ডার দিয়ে কাটলেন যুবক, ভয়াভয় কাণ্ড

মহারাজগঞ্জের ওই যুবকের সঙ্গে তাঁর গ্রামেরই এক তরুণীর সম্পর্ক ছিল। বেশ কয়েক বছর ধরে সম্পর্কের পর প্রেমিকাকে বিয়ে করতে চান যুবক। তবে প্রেমিকার বাড়ির লোক বিয়েতে রাজি হননি।

Uttar Pradesh: প্রেমিকার উপর রাগে ফেসলুক লাইভে নিজের গলা গ্রাইন্ডার দিয়ে কাটলেন যুবক, ভয়াভয় কাণ্ড
Representational Image (Photo Credits: File Image)

লখনউ, ৯ নভেম্বর:  প্রেমিকার উপর রাগ, ক্ষোভ, অভিমানে নিজের গলা কেটে ফেললেন যুবক। ফেসবুক লাইভে হাজির হয়ে গ্রাইন্ডার দিয়ে নিজের গলা কেটে ফেলেন যুবক। যে ঘটনা প্রকাশ্যে আসতেই হুলুস্থূল পড়ে যায় উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায়। প্রেমিকার উপর অভিমানে নিজের গলা কেটে ফেলার খবর প্রকাশ্যে আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রেমিকার উপর রাগ করে কেন ওই যুবক গ্রাইন্ডারের মাধ্যমে নিজের গলা কেটে ফেলেলন, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।  তবে এই ভয়াবহ ঘটনায় হতবাক পুলিশও।

আজতকের খবর অনুযায়ী, মহারাজগঞ্জের ওই যুবকের সঙ্গে তাঁর গ্রামেরই এক তরুণীর সম্পর্ক ছিল।  বেশ কয়েক বছর ধরে সম্পর্কের পর প্রেমিকাকে বিয়ে করতে চান যুবক।  তবে প্রেমিকার বাড়ির লোক বিয়েতে রাজি হননি।  তাঁরা মেয়ের অন্যত্র বিয়ের ব্যবস্থা করেন।  এরপরই প্রেমিকার উপর অভিমানে নিজের গলা গ্রাইন্ডার দিয়ে কেটে ফেলেন মহারাজগঞ্জের ওই যুবক।

(The above story first appeared on LatestLY on Nov 09, 2022 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).