Uttar Pradesh: দাঁড়ি নিয়ে যত গণ্ডগোল, স্বামী 'শেভ' করতে রাজি না হওয়ায় দেওয়ের সঙ্গে সংসার ছেড়ে পালালেন মহিলা, হইচই কাণ্ড

মিরাটে এক মুসলিম মৌলবি তাঁর দাঁড়ি না কামানোর জেদে খোয়ালেন স্ত্রী এবং সংসার। স্বামীর ভাইয়ের সঙ্গেই চম্পট দিলেন মহিলা। ঘটনায় শোরগোল।

Uttar Pradesh: দাঁড়ি নিয়ে যত গণ্ডগোল, স্বামী 'শেভ' করতে রাজি না হওয়ায় দেওয়ের সঙ্গে সংসার ছেড়ে পালালেন মহিলা, হইচই কাণ্ড
Meerut Woman Elopes with Brother-in-law (Photo Credits: X)

মিরাট, ২ মেঃ স্বামী-স্ত্রীর সুখের সংসারের মাঝে কাঁটা হয়ে দাঁড়াল দাড়ি। এই দাড়ি রাখতে গিয়েই ছেদ পড়ল সংসারে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে এক মুসলিম মৌলবি তাঁর দাঁড়ি না কামানোর জেদে খোয়ালেন স্ত্রী এবং সংসার। স্বামীর ভাইয়ের সঙ্গেই চম্পট দিলেন মহিলা। ঘটনায় শোরগোল।

জানা যাচ্ছে, মিরাটের (Meerut) উজ্জ্বল গার্ডেন কলোনির বাসিন্দা শাকির সঙ্গে সাত মাস আগে বিবাহ হয় আরশির। বাড়ি থেকে সম্বন্ধ করে হওয়া এই বিয়েতে শুরু থেকেই খুশি ছিলেন না আরশি, অভিযোগ শাকির। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হামেশাই লেগে থাকত। আরশি তাঁর স্বামীকে দাঁড়ি কাটার জন্যে জোর দেন। আরশি স্পষ্ট জানিয়ে দেন, পারিবারিক চাপে এই বিবাহ করেছেন তিনি। সুতরাং শাকি দাঁড়ি না কাটলে এই সংসার তিনি রাখবেন না।

শাকির অভিযোগ, দাম্পত্য অশান্তির মাঝে তাঁর ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আরশির। আর সেই পরকীয়ার সম্পর্ককে পরিণতি দিতে বাড়ি ছেড়ে পালিয়ে যান দুজন। গত ৩ ফেব্রুয়ারি আচমকাই উধাও হয়ে যান দেওর-বৌদি। সামাজিক লজ্জা এবং পরিবারের মানসম্মানের কথা ভেবে পুলিশের কাছে না গিয়ে শাকিরের পরিবার খুঁজে বার করার চেষ্টা করেন বড় ছেলের বৌ আরশি এবং ছোট ছেলেকে। খবর দেওয়া হয় আরশির পরিবারকেও। কিন্তু মেয়েকে খুঁজতে অস্বীকার করে আরশির পরিবার। উলটে জানিয়ে দেন, মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন তাঁরা।

শেষমেশ থানার দারস্ত হয়ে স্ত্রী এবং ভাইয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন শাকির। এদিকে আরও খবর, পালানোর মাস দেড়েক পরে হঠাৎই শাকির কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে আরশি।

(The above story first appeared on LatestLY on May 02, 2025 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).