Uttar Pradesh: গ্রাম প্রধান স্ত্রীর কান কেটে দিলেন স্বামী, গ্রেফতার অভিযুক্ত

স্বামী বলরামের নামে খুনের চেষ্টা সহ আরও ৭ ধারায় মামলা রুজু হয়। এরপরই স্বামী বলরামকে গ্রেফতার করে পুলিশ।

Uttar Pradesh: গ্রাম প্রধান স্ত্রীর কান কেটে দিলেন স্বামী, গ্রেফতার অভিযুক্ত
প্রতীকী ছবি (Photo Credit:Pixabay)

নয়াদিল্লিঃ দাম্পত্য কলহ লেগেই ছিল সংসারে। তা চরমে পৌঁছতেই স্ত্রীর কান (Ear) কেটে দিলেন স্বামী (Husband)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পাটখাউলি গ্রামে। অভিযুক্ত ব্যাক্তির নাম বলরাম। অভিযোগ, প্রায়ই স্ত্রী শ্রীদেবীর গায়ে হাত তুলতেন তিনি। শ্রীদেবী পাটখাউলি গ্রামের প্রধান। কয়েকদিন আগে দু'জনের মধ্যে বচসা বাঁধলে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর কান কেটে দেন বলরাম। এরপরই পুলিশের দ্বারস্থ হন শ্রীদেবী। স্বামী বলরামের নামে বধূ নির্যাতন,  খুনের চেষ্টা সহ আরও ৭ ধারায় মামলা রুজু হয়। এরপরই স্বামী বলরামকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ সুপার (এসপি) ঘনশ্যাম চৌরাসিয়া বলেন, "আমরা বলরামকে গ্রেফতার করেছি। নির্যাতিতা পাটখাউলি গ্রামের প্রধান। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারায় হত্যার চেষ্টা সহ একাধিক মামলা রুজু করা হয়েছে।" এই দম্পতির মধ্যে ঝামেলা লেগেই থাকত, এমনটাই স্থানীয় সূত্রে খবর। এটাই প্রথম নয়, এর আগেও শ্রীদেবীকে আক্রমণ করেন বলরাম। সে বার স্বামী বলরামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শ্রীদেবী। কিন্তু পরে সেই অভিযোগ ফিরিয়ে নেন। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন বলরাম। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

&n

bsp;

 

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).