Uttar Pradesh: চারপাশে ১৪ লক্ষ টাকা বিছিয়ে নিজস্বী, ফাঁপরে পুলিশ কর্মী, তদন্তের নির্দেশ
সোশ্যাল মিডিয়ায় উন্নাওয়ের ওই পুলিশ কর্মী এবং তাঁর পরিবারের যে ছবি ঘুরছে, সেখানে ১৪ লক্ষ টাকা রয়েছে বলে খবর। রমেশ চন্দ্র সাহানি নামে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে যাতে উপযুক্ত তদন্ত হয়, সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশ।
লখনউ, ৩০ জুন: চারপাশে টাকা বিছিয়ে স্ত্রী, ছেলের সঙ্গে নিজস্ব তোলেন এক পুলিশ কর্মী। যে ছবি ভাইরাল হতেই উত্তরপ্রদেশের উন্নাওয়ের ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। ৫০০ টাকার নোট বিছিয়ে ওই পুলিশ কর্মী স্ত্রী, ছেলের সঙ্গে ছবি তুলতেই, প্রশ্নের মুখে পড়ে যান। সোশ্যাল মিডিয়ায় উন্নাওয়ের ওই পুলিশ কর্মী এবং তাঁর পরিবারের যে ছবি ঘুরছে, সেখানে ১৪ লক্ষ টাকা রয়েছে বলে খবর। রমেশ চন্দ্র সাহানি নামে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে যাতে উপযুক্ত তদন্ত হয়, সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশ। সেই সঙ্গে রমেশ চন্দ্র সাহানিকে পুলিশ ইনচার্জের পরিবর্তে পুলিশ লাইনে স্থানান্তরিত করা হয়।
যদিও রমেশ চন্দ্র সাহানি দাবি করেন, তাঁর যে ছবি ভাইরাল হয়েছে, সেটি ২০২১ সালের। ওই সময় তিনি একটি সম্পত্তি কেনেন, তার প্রেক্ষিতেই ওভাবে টাকা ছড়ানো রয়েছে বলে দাবি রমেশ চন্দ্র সাহানির।
(The above story first appeared on LatestLY on Jun 30, 2023 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

