Uttar Pradesh: বিয়ে ছেড়ে চম্পট, বরকে ধরে এনে সাতপাকে বাঁধা পড়লেন কনে

বেরিলির ভিমোরা বাসস্টপে গিয়ে বরকে পাকড়াও করেন তরুণী। এরপর টানতে টানতে হবু বরকে ভিমোরা মন্দিরে নিয়ে যান। ভিমোরা মন্দিরেই এরপর দুই পরিবারের সম্মতিতে দুজনের বিয়ে সম্পন্ন হয়।

Uttar Pradesh: বিয়ে ছেড়ে চম্পট, বরকে ধরে এনে সাতপাকে বাঁধা পড়লেন কনে
Representational Image (Photo Credits: File Photo)

বেরিলি, ২৩ মে: প্রায় আাড়াই বছরের সম্পর্কের পর বিয়ে করার সিদ্ধান্ত নেন উত্তরপ্রদেশের বেরিলির এক জুটি। দুই পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের দিনক্ষণ স্থির হয়। স্থির হয়, রবিবার বেরিলির ভূতেশ্বর মন্দিরে সাতপাকে বাঁধা পড়বেন ওই দম্পতি। এ পর্যন্ত সব ঠিকই ছিল। রবিবার বিয়ের দিন, মেয়েকে নিয়ে কনেপক্ষ সঠিক সময়ে মন্দিরে হাজির হলেও, বরের দেখা মেলেনি। বরকে ফোন করলে তিনি জানান, বাঁদাউতে মাকে আনতে যাচ্ছেন। যা শুনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ফলে  ওই তরুণী বরের খোঁজে ভূতেশ্বরনাথ মন্দির  থেকে ছুটে বেরিয়ে যান।

এরপর বেরিলির ভিমোরা বাসস্টপে গিয়ে বরকে পাকড়াও করেন তরুণী। এরপর টানতে টানতে হবু বরকে ভিমোরা মন্দিরে নিয়ে যান। ভিমোরা মন্দিরেই এরপর দুই পরিবারের সম্মতিতে দুজনের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের কথা থাকলেও কেন ওই ব্যক্তি শেষ মুহূর্তে অস্বীকার করেন, সে বিষয়ে এখনও কিছু প্রকাশ্যে আসেনি।

(The above story first appeared on LatestLY on May 23, 2023 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).