JD Vance India visit: শুল্কযুদ্ধে কপালে ভাঁজ, ডিলের খোঁজে ভারতে ভান্স, জানুন কেন গুরুত্বপূর্ণ ট্রাম্পের ডেপুটির সফর
বিশ্বজুড়ে চলা ডোনাল্ড ট্রাম্পের অঘোষিত শুল্ক যুদ্ধের মাঝে কাল, সোমবার ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর সঙ্গে আসছেন জেডি-র ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা ভান্স।
নতুন দিল্লি, ২০ এপ্রিল: বিশ্বজুড়ে চলা ডোনাল্ড ট্রাম্পের অঘোষিত শুল্ক যুদ্ধের মাঝে কাল, সোমবার ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (VP JD Vance)। তাঁর সঙ্গে আসছেন জেডি-র ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা ভান্স। তিনদিনের ভারত সফরে এসে মার্কিন উপরাষ্ট্রপতি সস্ত্রীক জয়পুর ঘুরে, বুধবার আগ্রার তাজমহল পরিদর্শন করবেন। তবে সবার নজর ট্রাম্পের ডেপুটি ভান্সের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের দিকে। সোমবার দিল্লির অক্ষরধাম মন্দির সহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে মোদীর সঙ্গে ডিনার সারবেন ভান্স। চিনের সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝে ভারতের সঙ্গে বেশ কিছু বাণিজ্যিক চুক্তিতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। রাশিয়াকে পরোক্ষে কাছে টেনে ইউরোপের দেশগুলিকে আক্রমণ করা ভান্স তার শ্বশুরবাড়ির দেশে এসে সৌহার্দের বার্তাই দেবেন সেটা স্বাভাবিক। কারণ ভারতের ওপর শুল্কের বোঝা চাপানোর পর ১৪৫ কোটির দেশের বাজারে চোখ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তাঁর দেশে নানা চমকপ্রদ, বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে দেশ সামলাতে ব্যস্ত। তখন ভাইস প্রেসিজেন্ট ট্রাম্পের বিদেশ নীতির সফলভাবে কার্যকর করতে ময়দানে নেমেছেন। ট্রাম্পের ডেপুটি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভান্স মূলত বিদেশ সফরই করে চলেছেন। তিনি ভারতে আসছেন সরাসরি ইতালি সফর শেষ করেই। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোষণার পর, ভান্স ইতিমধ্যেই সেখানে গিয়ে মার্কিন অভিযানের ঝান্ডা পুঁতে এসেছেন। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প এখনও বিদেশ সফরে যাননি। কিন্তু ট্রাম্পের ডেপুটি ভান্স ইতিমধ্যেই পাঁচটি গুরুত্বপূর্ণ বিদেশ সফর সেরে ফেলেছেন।
ভারত সফরে ভান্স
The United States Vice-President JD Vance will undertake an official visit to India from April 21 to 24 and will arrive in New Delhi.https://t.co/6Pqko0Vevh
— The Hindu (@the_hindu) April 20, 2025
সোমবার দিল্লিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর ট্রাম্পের ডেপুটি ভান্স মঙ্গলবার যাবেন জয়পুরে। এরপর বুধবার তিনি যাবেন আগ্রার তাজহমহল পরিদর্শনে। বৃহস্পতিবার সকাল ৬টা ৪০-এ দিল্লি থেকে আমেরিকার উদ্দেশ্যে উড়ে যাবেন ভান্স। ইতালি সফর সেরে ভারতে পা রাখছেন ভান্স।
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 07:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

