UPSC CSE 2024 Toppers List: ইউপিএসসি সিভিল সার্ভিসে প্রথম হয়েছেন শক্তি দুবে, ২০২৪ ব্যাচের সেরা দশ কারা দেখুন

২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় গোটা দেশের মধ্যে সর্বাধিক নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শক্তি দুবে (Shakti Dubey)। শক্তির রোল নম্বর ০২৪০৭৮২।

UPSC CSE 2024 Toppers List: ইউপিএসসি সিভিল সার্ভিসে প্রথম হয়েছেন শক্তি দুবে, ২০২৪ ব্যাচের সেরা দশ কারা দেখুন
UPSC CSE 2024 Toppers List (Photo Credits: X)

UPSC CSE 2024 Toppers List: আজ সোমবার, ২২ এপ্রিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষার (CSE) ফলাফল ঘোষণা করেছে। UPSC অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় গোটা দেশের মধ্যে সর্বাধিক নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শক্তি দুবে (Shakti Dubey)। শক্তির রোল নম্বর ০২৪০৭৮২। ফলাফল ঘোষণার ১৫ দিনের মধ্যে UPSC অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীদের নম্বর দেখতে পাওয়া যাবে।

২০২৪ ইউপিএসসি সিভিল সার্ভিসে সেরা দশঃ

২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে। দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে বিবেচিত হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষা। প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেন। এই বছর দেশের মধ্যে প্রথম দশে করা রয়েছে দেখুন...

প্রথম স্থান অর্জন করেছেন শক্তি দুবে।

দ্বিতীয় স্থানে রয়েছেন হর্ষিতা গোয়েল।

তৃতীয় স্থানে ডোংরে অর্চিত পরাগ।

চতুর্থ হয়েছেন শাহ মারগি চিরাগ।

পঞ্চম স্থানে রয়েছেন আকাশ গর্গ।

ষষ্ঠ স্থানে কোমল পুনিয়া।

সপ্তম স্থান রয়েছেন আয়ুশী বনসল

অষ্টম স্থানে রাজকৃষ্ণ ঝাঁ।

নবম হয়েছেন আদিত্য বিক্রম আগরওয়াল।

দশম স্থানাধিকারি মায়াঙ্ক ত্রিপাঠী।

শূন্যপদঃ

সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৪-এর ব্যাচ থেকে মোট ১,১২৯টি শূন্যপদ পূরণ করা হবে। ভারতীয় প্রশাসনিক পরিষেবায় বা আইএএস পদে নিয়োগ করা হবে ১৮০ জন প্রার্থীকে। এটিই সিভিল সার্ভিসের সব থেকে মর্যাদাপূর্ণ পদ হিসাবে গণ্য করা হয়। ভারতীয় পুলিশ পরিষেবায় বা (IPS)-এর জন্যে ১৪৭ জন প্রার্থীকে নেওয়া হবে। ভারতের পররাষ্ট্রনীতি এবং কূটনীতি সম্পর্কিত আইএফএস (IFS) পদের জন্য এই বছর ৫৫ জনকে নেওয়া হবে। এছাড়াও, কেন্দ্রীয় পরিষেবার গ্রুপ ‘A’-তে ৬০৫টি এবং গ্রুপ ‘B’ পরিষেবাগুলিতে ১৪২টি শূন্যপদ রয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).