UP: যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সেই তাঁকেই বিয়ে করলেন মহিলা!

যার বিরুদ্ধ ধর্ষণের (Rape) অভিযোগ এনেছিলেন, যাকে গ্রেফতারও করিয়েছিলেন, তাঁকেই বিয়ে করলেন এক মহিলা। আর বিয়ের অনুষ্ঠানটি হল থানায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে (Meerut)। লিসারি গেটের স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাম সঞ্জীবন বলেন, ওই মহিলা এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। অভিযোগ পাওয়ার পর আমরা ওই যুবককে গ্রেফতার করিন। কিন্তু, মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি ধর্ষণের অভিযোগ মিথ্যে। মহিলা স্বীকার করেছেন যে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে, বিয়ে করতে না রাজি না হওয়াতেই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। যদিও সেটা করেছেন পরিবারের চাপে।।"

UP: যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সেই তাঁকেই বিয়ে করলেন মহিলা!
Marriage| Representational Image (Photo Credits: unsplash.com)

মেরঠ, ১০ সেপ্টেম্বর: যার বিরুদ্ধ ধর্ষণের (Rape) অভিযোগ এনেছিলেন, যাকে গ্রেফতারও করিয়েছিলেন, তাঁকেই বিয়ে করলেন এক মহিলা। আর বিয়ের অনুষ্ঠানটি হল থানায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে (Meerut)। লিসারি গেটের স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাম সঞ্জীবন বলেন, ওই মহিলা এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। অভিযোগ পাওয়ার পর আমরা ওই যুবককে গ্রেফতার করিন। কিন্তু, মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি ধর্ষণের অভিযোগ মিথ্যে। মহিলা স্বীকার করেছেন যে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে, বিয়ে করতে না রাজি না হওয়াতেই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। যদিও সেটা করেছেন পরিবারের চাপে।।"

সবটা জানতে পারার পরই পুলিশ আধিকারিকরা যত তাড়াতাড়ি সম্ভব দু'জনের বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিয়ের জন্য দুই পরিবারের সঙ্গে কথাও বলা হয়। বুধবার এক মৌলবী থানায় এসে ওই যুগলের বিয়ে দেন। এছাড়াও আইনি বিবাহের জন্য একজন আইনজীবীও উপস্থিত ছিলেন। থানায় অতিথিদের খাবারও দেওয়া হয়েছিল। আরও পড়ুন: PM Modi Wishes For Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থীতে দেশবাসীর সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী

পুলিশ জানিয়েছে, যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে। তার কাজ চলছে।

(The above story first appeared on LatestLY on Sep 10, 2021 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).