CM Yogi Feeding Small Girl: খুদেকে নিজের হাতে ক্ষীর খাইয়ে খেলনা দিলেন যোগী আদিত্যনাথ, দেখুন ভিডিয়ো
যোগী আদিত্যনাথকে দেখা গেল অন্য রূপে। তাঁর নিজের গড় গোরক্ষপুরে একাধিক প্রকল্পের শিলন্য়াস অনুষ্ঠানে এসে খুদে কন্যাকে কোলে তুলে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তারপর সেই খুদেকে নিজে হাতে চামচে করে ক্ষীর খাইয়ে আদর করলেন।
রাজনীতিতে তাঁকে সবাই দাপুটে বলেই চেনেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মানেই গরম বক্তৃতা, দাপুটে ভাষণ, সাহসী সিদ্ধান্ত। সেই যোগী আদিত্যনাথকে দেখা গেল অন্য রূপে। তাঁর নিজের গড় গোরক্ষপুরে একাধিক প্রকল্পের শিলন্য়াস অনুষ্ঠানে এসে খুদে কন্যাকে কোলে তুলে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তারপর সেই খুদেকে নিজে হাতে চামচে করে ক্ষীর খাইয়ে আদর করলেন যোগী।তারপর সেই কন্যা সন্তানকে তার মায়ের হাতে তুলে দেওয়ার আগে খেলনাও উপহার দিলেন যোগী আদিত্যনাথ।
হাথরাস থেকে মথুরা, নিজের রাজ্যে দলের সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের শ্লীলতাহানির অভিযোগ। যোগী রাজ্যে বারবার মহিলাদের ধর্ষণকাণ্ডের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন বিরোধীরা। যোগী রাজ্য মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। মহিলা খুদে কন্যাকে ক্ষীর খাইয়ে কী সেইসবের থেকে ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করলেন যোগী! অন্তত এমনই অভিযোগ বিরোধীদের। আরও পড়ুন-রথযাত্রা চলাকালীন ভেঙে পড়ল বাড়ির ব্যালকনি, গুরুতর জখম ১১, ভিডিয়ো দেখুন
দেখুন ভিডিয়ো
गोरखपुर जिले में सीएम योगी आदित्यनाथ ने कई विकास परियोजनाओं का किया उद्घाटन और शिलान्यास। इस मौके पर सीएम ने कन्याओं को खीर खिलाया और उपहार भी दिए।#CMYogi #Gorakhpur pic.twitter.com/4u0BiYvUpQ
— UP Tak (@UPTakOfficial) June 20, 2023
২০২৪ লোকসভা নির্বাচনের জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন যোগী। দেশের ক্ষমতা ধরে রাখতে হলে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে বিজেপিকে এবার ভাল ফল করতেই হবে।
(The above story first appeared on LatestLY on Jun 20, 2023 07:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

