Amit Shah At Pahalgam: পহেলগাঁওয়ে শাহ, কোথায় চলেছিল গুলি? ঘুরে দেখলেন ঘটনাস্থল, দেখুন ভিডিয়ো
এদিন রাতেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শাহ।
নয়াদিল্লিঃ মঙ্গলবার দুপুরে কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগাঁওয়ে জঙ্গি হানায় (Pahalgam Terror Attack) মৃত্যু হয়েছে ২৭ জন নিরীহ পর্যটকের। নিহতদের মধ্যে রয়েছেন তিন বঙ্গসন্তান। পর্যটকদের উপর হামলা চালিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। খবর পেয়ে মঙ্গলবার রাতেই কাশ্মীরে উড়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে শ্রীনগরে জঙ্গি হানায় নিহত পর্যটকদের শেষ শ্রদ্ধা জানিয়ে পহেলগাঁওয়ে গেলেন কেন্দ্রীয়মন্ত্রী। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। পহেলগাঁওয়ের যে রিসোর্টে এই হামলা হয়েছে সেখানেও যাওয়ার কথা রয়েছে তাঁর।
পহেলগাঁওয়ে অমিত শাহ, পরিস্থিতি খতিয়ে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী
এ শ্রীনগরে দিন নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলেন শাহ। স্বরাষ্ট্র মন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে নিহতদের দেহ। প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই কাশ্মীরে পৌঁছয় অমিত শাহের বিমান। এদিন রাতেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শাহ। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমেও যান স্বরাষ্ট্রমন্ত্রী।
পহেলগাঁওয়ে শাহ, কোথায় চলল গুলি? ঘুরে দেখলেন ঘটনাস্থল
#WATCH | Union Home Minister Amit Shah arrives at Baisaran meadow, the site of the Pahalgam terror attack pic.twitter.com/i9f6muLgTq
— ANI (@ANI) April 23, 2025
(The above story first appeared on LatestLY on Aug 18, 5172 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

