Narendra Modi: গরীবদের মাথার ছাদ সুনিশ্চিত করবে এই বাজেট, বাংলায় তৈরি হবে কৃষি করিডর, বললেন মোদী
করোনামহামারীরপর কীভাবে নতুন ভারত গড়ে তোলা হবে, সে বিষয়েও বাজেট বিষয়ক আলোচনায় আলোকপাত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহামারীকাল কাটার পর শক্তিশালী নতুন ভারত গড়ে উঠবে। গোটা বিশ্ব সেই শক্তিশালী নতুন ভারতকে প্রত্যক্ষ করবে বলেও মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
দিল্লি, ২ ফেব্রুয়ারি: পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুধবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022) নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মরশুমের বাজেট মধ্যবিত্ত, গরীব এবং যুবকদের দিকে নজর দিয়ে তৈরি করা হয়েছে। বিশেষত গরীবের উপর নজর দিয়েই এবারের বাজেট তৈরি করা হয়েছে বলে বিজেপি দফতরে আলোচনায় মন্তব্য করেন মোদী।
আজকের ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman) বাজেট প্রকাশ করেছেন, তিনি শুধুমাত্র কেন্দ্রীয় বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করছেন। গরীব, মধ্যবিত্ত এবং যুব সম্প্রদায়ের কী কী প্রয়োজন, সে বিষয়ে নজর দিয়েই ওই বাজেট তৈরি করা হয়েছে। গরীব, মধ্যবিত্ত এবং যুব সম্প্রদায়েের জীবনধারণের জন্য প্রাথমিক চাহিদা কী কী, সে বিষয়ে নজর রেখেই তৈরি করা হয়েছে বাজেট।
দেশে কৃষি করিডর তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে কৃষি করিডর তৈরি করা হবে। এইসব রাজ্যে যেখান থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে, তার ধার ঘেষেই তৈরি করা হবে কৃষি করিডর।
#WATCH Live: PM Narendra Modi speaks on #UnionBudget2022
(Source: BJP) https://t.co/UrdiPUcIyF
— ANI (@ANI) February 2, 2022
এসবের পাশপাশি করোনা (COVID 19) মহামারীর (Pandemic) পর কীভাবে নতুন ভারত গড়ে তোলা হবে, সে বিষয়েও বাজেট বিষয়ক আলোচনায় আলোকপাত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহামারীকাল কাটার পর শক্তিশালী নতুন ভারত (India) গড়ে উঠবে। গোটা বিশ্ব সেই শক্তিশালী নতুন ভারতকে প্রত্যক্ষ করবে বলেও মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এবারের বাজেটে গরীবের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অর্থের বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এবারের বাজেটের পর গোটা দেশ জুড়ে আরও ৮০ লক্ষ নতুন পাকা বাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
(The above story first appeared on LatestLY on Feb 02, 2022 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

