Tamil Nadu: বাবা মুখ্যমন্ত্রী, ছেলে উপমুখ্যমন্ত্রী! 'সন রাইজ'-এ স্ট্যালিন পুত্র উদয়ানিধির বাবার ডেপুটি হওয়ার জল্পনা

বাবা মুখ্যমন্ত্রী, ছেলে উপমুখ্যমন্ত্রী। তামিলনাড়ুতে এমন ঘটনাই ঘটতে চলেছে। জোর জল্পনা, লোকসভা ভোটের আগেই ছেলেকে গুরুদায়িত্ব শেখাতে উপমুখ্যমন্ত্রী পদে বসাতে চান এম কে স্ট্য়ালিন। ২

Tamil Nadu: বাবা মুখ্যমন্ত্রী, ছেলে উপমুখ্যমন্ত্রী! 'সন রাইজ'-এ স্ট্যালিন পুত্র উদয়ানিধির বাবার ডেপুটি হওয়ার জল্পনা
Photo Credits: ANI

বাবা মুখ্যমন্ত্রী, ছেলে উপমুখ্যমন্ত্রী। তামিলনাড়ুতে এমন ঘটনাই ঘটতে চলেছে। জোর জল্পনা, লোকসভা ভোটের আগেই ছেলেকে গুরুদায়িত্ব শেখাতে উপমুখ্যমন্ত্রী পদে বসাতে চান মুখ্যমন্ত্রী এম কে স্ট্য়ালিন। ২০২২ সালের ডিসেম্বরে বাবার মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন উদয়ানিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। স্ট্যালিনের সরকারে ক্রীড়া-যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন তাঁর ছেলে। এর আগে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন স্ট্যালিন পুত্র। কয়েকটি হিট সিনেমায় অভিনয়ের পর, সেসবের পাট চুকিয়ে রাজনীতিতে পা দেন তিনি।

২০২১ নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর রাজ্যের মন্ত্রী হয়েছিলেন উদয়ানিধি। ক মাস আগে সনাতন ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ৪৬ বছরের উদয়ানিধি। স্ট্যালিন পুত্রের বিতর্কিত মন্তব্য অস্বস্তিতে পড়েছিলেন ইন্ডিয়া শিবিরের নেতারা। আরও পড়ুন-সম্পত্তিগত বিবাদের জেরে মহিলা ও তার নাতিকে খুন বিহারে, তদন্তে পুলিশ

দেখুন খবরটি

এম করুণানিধি-র পুত্র স্ট্যালিন এবার তার পরিবারের পরবর্তী প্রজন্মকে সিংহাসনে বসানোর প্রস্তুতি শুরু করে দিলেন। ১৯৬৯ সালে প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন করুণানিধি। মেরিনা বিচের রাজ্যে পাঁচ দফায় প্রায় ২৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডিএমকে-র প্রাক্তন প্রধান করুণানিধি। শেষবার করুণানিধি রাজ্যের মসনদে বসেছিলেন ২০১১ সালে। এরপর ২০২১ সালে করুণানিধি পুত্র স্ট্যালিন প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন।

(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).