Udhayanidhi Stalin: গদির আরও কাছে ছেলে, বাবার পাশে দাঁড়িয়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন পুত্র উদয়নিধি
তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিন।
চেন্নাই, ২৯ সেপ্টেম্বর: বাবার গদির আরও কাছে চলে গেলেন ছেলে। আজ, রবিবার দুপুরে চেন্নাইয়ে রাজভবনে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন উদয়নিধি (Udhayanidhi Stalin)। এতদিন উদয়নিধি রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ করছিলেন। তামিল সিনেমায় নায়ক হিসেবে কাজ করা উদয়নিধি এবার তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলাবেন। ক বছর আগে সনাতনী ধর্ম নিয়ে বিতর্কিত কথা বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরে এসেছিলেন উদয়নিধি। চাপের মুখে পড়ে ক্ষমাও চেয়েছিলেন উদয়নিধি। বেফাঁস মন্তব্য উত্তর ভারতে কংগ্রেসের ভোটব্যাঙ্কে ফাটল ধরানোর অভিযোগও উঠেছিল স্ট্যালিন পুত্রের বিরুদ্ধে। উদয়নিধিকে উপমুখ্যমন্ত্রী করায় স্ট্যালিনের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি ও এআইএডিএমকে।
তামিলনাড়ু রাজনীতির বটবৃক্ষ হিসেবে পরিচিত এম করণানিধি ১৯৬৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত নানা সময়ে চারবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। করুণানিধির মৃত্যুর পর তাঁর ছেলে এমকে স্ট্যালিন বিপুল ভোটে ২০২১ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জিতে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন।
উপমুখ্যমন্ত্রী পদে শপথ উদয়নিধি স্ট্যালিনের
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பினை ஏற்கும் நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய சி.ஐ.டி.காலனி இல்லத்துக்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். கழக நாடாளுமன்றக்குழுத் தலைவர் - கழகத் துணைப் பொதுச்செயலாளர் அத்தை @KanimozhiDMK… pic.twitter.com/vGhiNO2kPg
— Udhay (@Udhaystalin) September 29, 2024
৭১ বছরের স্ট্যালিন তিন বছর মুখ্যমন্ত্রী থাকার পর ছেলে উদয়নিধি-কে ডেপুটি পদে নিয়ে এসে বুঝিয়ে দিলেন, আগামী দিনে তাঁর কুর্সিতে পুত্রকেই বসাতে চান। জোর জল্পনা, ২০২৬ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উদয়নিধিকে তুলে ধরতে পারে ডিএমকে।
(The above story first appeared on LatestLY on Sep 29, 2024 05:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

