Khurja Rape Case: চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল একজনকে, দ্বিতীয় তরুণীকে গাড়ির মধ্যেই ধর্ষণ করল বন্ধুরা, ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ পুলিশ
ঘুরতে যাওয়ার নাম করে বান্ধবীকে ধর্ষণ করল দুই যুবক। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুন্দেলশহরের খুরজা থানা এলাকায়।
ঘুরতে যাওয়ার নাম করে বান্ধবীকে ধর্ষণ করল দুই যুবক। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুন্দেলশহরের খুরজা থানা এলাকায় (Khurja Police Station)। অভিযুক্তদের মধ্যে একজন অপরিচিত ছিল বলে জানান অভিযোগকারিনী। গত ৭ মে নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও অভিযুক্তদের এখনও খোঁজ পাওয়া যায়নি বলেই খবর। অন্যদিকে, নির্যাতিতার এক বান্ধবীর দেহ উদ্ধার হয়েছে মিরাটের রাস্তা থেকে। তদন্তে জানা যাচ্ছে, ওই তরুণীকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল অভিযুক্তরা।
বান্ধবীকে গনধর্ষণ করল দুই যুবক
পুলিশসূত্রে খবর, গত ৬ মে অমিত তাঁর দুই বান্ধবীকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে সুরাজপুর এলাকা থেকে গাড়িতে তোলে। গাড়িতেই তাঁদের সঙ্গে আলাপ হয় অমিতের বন্ধু সন্দীপের সঙ্গে। এরপর ওই এলাকার একটি মদের দোকান থেকে বিয়ার কেনে তাঁরা। চলন্ত গাড়িতে বিয়ার পান করে চারজন। পরিকল্পনা ছিল লখনউতে ডিনার করে বাড়ি ফেরার। কিন্তু মাঝরাস্তায় সন্দীপের সঙ্গে ঝামেলা হয় দুই মহিলার। অভিযোগ, মিরাটের কাছে আচমকাই নির্যাতিতার বান্ধবীকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
এরপর চলন্ত গাড়িতেই এক যুবক তরুণীকে ধর্ষণ করে। তারপর গাড়ি থামিয়ে ড্রাইভার সিটে অপরজন এসে ওই তরুণীকে ধর্ষণ করে। এরমধ্যে খুরজা থানা এলাকায় কোনও কারণে গাড়ি থেমে যেতেই নির্যাতিতা গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এরপর ৭ মে ওই এলাকায় স্থানীয় থানায় গিয়ে সন্দীপ ও অমিতের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্তে নেমে মিরাট থেকে তাঁর বান্ধবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অন্যদিকে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত।
(The above story first appeared on LatestLY on May 10, 2025 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

