Surat: স্পা করাতে গিয়ে আগুনে ঝলসে মৃত্যু ২ মহিলার, দেখুন ভিডিয়ো
গোটা বিষয়টির তদন্ত চলছে। অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নয়াদিল্লিঃ আচমকা স্পা(Spa) সেন্টারে আগুন(Fire)। বাথরুমে ঝলসে মৃত্যু দুই মহিলার। ঘটনাটি ঘটছে সুরাটের(Surat) আথ্য লাইন এলাকার শিব পুজো কমপ্লেক্সে। আচমকাই আগুন লাগে একটি স্পা সেন্টারে। সেই সময় ভিতরে ছিলেন মোট পাঁচজন মহিলা। তিনজন কোনওরকমে বেরিয়ে যান। ভিতরে আটকে পড়েন দুই জন। নিজেদের বাঁচাতে বাথরুমে(Bathroom) ঢুকে পড়েন তাঁরা। জেট স্প্রে দিয়ে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে তাতে কোনওরকম কাজ হয়নি। শৌচালয়ের মধ্যেই পুড়ে মৃত্যু হয় ওই দুই মহিলার। পরবর্তীতে খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলের ১৫ টি ইঞ্জিন। দমক্ল বাহিনীর বহু প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লেগেছিল ওই স্পা সেন্টারে তা যদিও এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টির তদন্ত চলছে। অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্পা করাতে গিয়ে আগুনে ঝলসে মৃত্যু ২ মহিলার, দেখুন ভিডিয়ো
STORY | Two women die due to asphyxiation as fire breaks out in spa
READ: https://t.co/p1Kb2qJ1aW https://t.co/4mZcC8Kl6X
— Press Trust of India (@PTI_News) November 6, 2024
(The above story first appeared on LatestLY on Nov 07, 2024 07:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

