Chhattisgarh: ছত্তিশগড়ের জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে নিহত ২ মাওবাদী নেতা, অব্যাহত তল্লাশি অভিযান
ছত্তিশগড়ের জঙ্গলে নিকেশ দুই মাওবাদী। বুধবার মানপুর-মোহলা-আম্বাগড় চৌকি জেলার মদনওয়াড়া জঙ্গলে চলে যৌথ বাহিনীর অভিযান।
ছত্তিশগড়ের (Chhattisgarh) জঙ্গলে নিকেশ দুই মাওবাদী। বুধবার মানপুর-মোহলা-আম্বাগড় চৌকি জেলার মদনওয়াড়া জঙ্গলে চলে যৌথ বাহিনীর অভিযান। আর তাতেই থতম হয়েছে ২ নকশাল নেতা, যাদের মাথার দাম ছিল মোট ১ কোটি ২৬ লক্ষ টাকা। নিহত দুই নেতা ছত্তিশগড়ে একাধিক নাশকতার নেপথ্যে ছিল। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে এদিন মদনওয়াড়া জঙ্গলের মধ্যে ধরা পড়ে তাঁরা। ইতিমধ্যেই মৃতদের থেকে উদ্ধার হয়েছে ২টি বন্দুক, গুলি, ওয়াকিটকি, বোমা বাধার সরঞ্জাম, জামাকাপড়, শুকনো খাবার, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। ওই এলাকায় এখনও অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান।
এক নকশাল নেতার মাথার দাম ছিল কোটি টাকা
জানা যাচ্ছে, এদিনের অভিযানে ছত্তিশগড় পুলিশে সঙ্গে সিআরপিএফ, আইটিবিপি-র জওয়ানরাও ছিলেন। যার ফলে এই যৌথ অভিযান সফল হয় বলে দাবি পুলিশকর্তাদের। সূত্রের খবর, এনকাউন্টারে খতম হয়েছে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য বিজয় রেড্ডি এবং রাজনন্দগাঁও কাঁকের সীমান্ত বিভাগের সচিব লোকেশ সালামে। বিজয়ের মাথার দাম ছিল ১ কোটি টাকা ও ২৬ লক্ষ টাকা ছিল লোকেশের মাথার দাম।
গোপনে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল লোকেশের
রেড্ডি ছিল অন্ধ্র্প্রদেশের বাসিন্দা। তবে বছরখানেক ধরে ছত্তিশগড়ে গা ঢাকা দিয়েছিল। অন্যদিকে সালামে আগে আত্মসমর্পণ করলেও সে গোপনে নকশালপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। কোটরি এরিয়া কমিটির সক্রিয় সদস্য ছিল বলে জানা যাচ্ছে। বুধবার গোপনসূত্রে খবর পেয়েই জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনীর জওয়ানরা।
(The above story first appeared on LatestLY on Aug 14, 2025 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

