Patna: ঘরের মধ্যে লাগল আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু দুই শিশুর, ঘটনার তদন্তে নেমেছে পাটনা পুলিশ

Patna: ঘরের মধ্যে লাগল আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু দুই শিশুর, ঘটনার তদন্তে নেমেছে পাটনা পুলিশ

বিহারের পাটনায় আগুনে পুড়ে মৃত্যু হল দুই কিশোর-কিশোরীর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দানাপুরের (Patna) নাগওয়া গ্রামে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুজনের দেহ উদ্ধার করেছে। নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। শুরু হয়েছে তদন্ত। যদিও ঘটনার সময় ঘরে আর কেউ ছিল না বলেই খবর। তাহলে আগুন কীভাবে লাগল, এটা নিতান্তই দুর্ঘটনা, নাকি অন্যকিছু, তা থতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। এদিকে ঘটনার শিশুদের পরিবার পরিজনেরা শোকস্তব্ধ।

মৃতদের নাম, পরিচয় জানা গিয়েছে

জানা যাচ্ছে, মৃতদের নাম অংশু ও অঞ্জলি। তাঁদের বাবা রাজ্য নির্বাচন কমিশনের কর্মী। ঘটনার সময় সে কাজে গিয়েছিলেন এবং তাঁর স্ত্রী দোকানে গিয়েছিলেন। আচমকাই সে দেখতে পায় বাড়ির মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে। তড়িঘড়ি সে স্থানীয়দের ডেকে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নেভায়।

উদ্ধার দেহগুলি

কিন্তু ততক্ষণে ঝলসে গিয়েছে দুই শিশুর দেহ। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার পর শোকস্তব্ধ মৃতদের বাবা-মা। দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

(The above story first appeared on LatestLY on Jul 31, 2025 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).