Pahalgam Terror Attack: কাটছে আতঙ্ক, চেনা ছন্দে ফিরছে পহেলগাঁও, ফের বৈসারনে পর্যটকদের কোলাহল, দেখুন ভিডিয়ো
এই জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন তিন বঙ্গ সন্তান। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে দক্ষিণ কলকাতার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ ও পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্রর।
নয়াদিল্লিঃ গত ২২ এপ্রিল জঙ্গি হামালার পর আতঙ্কের অপর নাম হয়ে উঠেছিল জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir)পহেলগাঁও (Pahalgam)। কাশ্মীরের নাম শুনলেই আঁতকে উঠছিল সাধারণ মানুষ। এই আতঙ্কে কাশ্মীর যাওয়ার টিকিট বাতিলও করেন অনেকে। পহেলগাঁও গণহত্যা কাণ্ডের পর বেশ কয়েকদিন পর্যটকশূন্য কাশ্মীর দেখেছে স্থানীয়রা। ডাল লেক থেকে পহেলগাঁও কোথাও পর্যটকদের দেখা মেলেনি। থম্থমে ছিল পরিস্থিতি। তবে ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর। আতঙ্ক কাটিয়ে ফের পহেলগাঁওমুখী হচ্ছেন পর্যটকেরা। আজ, পয়লা মে বিগত কয়েকদিনের চেয়ে পহেলগাঁওয়ে পর্যটকের সংখ্যা বেশি। সকাল থেকেই বৈসারন ভ্যালিতে ঘুরতে আসছেন পর্যটকেরা।
ধীরে ধীরে কাটছে আতঙ্ক, পহেলগাঁওয়ে ফের পর্যটকদের ভিড়
উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হানার পর পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে বেশকিছু পর্যটনকেন্দ্র। বেশকিছু রিসোর্টও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল দুপুরে আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে কাশ্মীরের পহেলগাঁও। নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। নাম, পরিচয়, ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় পুরুষ পর্যটকদের। কেউ চোখের সামনে সদ্য বিবাহিত স্বামীর মৃত্যু দেখেন, কেউ আবার বাবাকে গুলিবিদ্ধ হতে দেখে কান্নায় ফেটে পড়েন। এই জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন তিন বঙ্গ সন্তান। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে দক্ষিণ কলকাতার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ ও পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্রর। এককথায় পহেলগাঁও জঙ্গি জানা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ফের বৈসারনে পর্যটকদের কোলাহল, দেখুন ভিডিয়ো
#WATCH | J&K: Tourists continue to arrive in Pahalgam to enjoy the scenic beauty of the town. pic.twitter.com/9trRznKibH
— ANI (@ANI) May 1, 2025
(The above story first appeared on LatestLY on May 01, 2025 02:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

