Bihar: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উড়ে গিয়ে ধাক্কা মারল গাছে, জামুইতে বেপড়োয়া গতির বলি ৩ যুবক, আহত এক

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বিহারের জামুই জেলায়। গাড়ি কার্যত উড়েে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছে।

Bihar: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উড়ে গিয়ে ধাক্কা মারল গাছে, জামুইতে বেপড়োয়া গতির বলি ৩ যুবক, আহত এক

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বিহারের জামুই (Jamui) জেলায়। গাড়ি কার্যত উড়েে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছে। ফাঁকা রাস্তা। সেই সুযোগে গাড়ির গতি বেড়ে গিয়েছে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরেই নিয়ন্ত্রণে বাইরে চলে গিয়েছিল রাশ। গাড়ি সজোরে গিয়ে ধাক্কা মারল গাছে। আর তাতেই মৃত্যু গাড়িতে থাকা তিন যুবকের। আহত এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, এদিন ভোরের দিকে সাদা রঙের প্রাইভেট গাড়িটি লাছুয়াদ থানা এলাকা দিয়ে যাচ্ছিল। তখনই মাহনা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে চার যুবককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীকালে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে আহত রোহিত কুমার নামে এক যুবককে স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

দেখুন ভিডিয়ো

বিয়েবাড়ি থেকে ফিরছিলেন যুবকরা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির গতি এতটাই ছিল যে কার্যত উড়ে গিয়ে গাছে ধাক্কা মেরেছে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়ির কয়েকটি অংশ ছিটকে পড়ে দুর্ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, যুবকরা একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে।

(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 09:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).