Uttar Pradesh Shocker: ৩ মাসের ছোট্ট শিশুকে ধর্ষণ ১৭ বছরের ছেলের

সবে মাত্র তিন মাস সে দুনিয়ার আলো দেখেছে। তার মধ্যে তাকে ধর্ষণের শিকার হতে হল। উত্তরপ্রদেশের এটাহ জেলায় ১৭ বছরের এক ছেলে ধর্ষণ করল ৩ মাসের সদ্যোজাত কন্যা শিশুকে। সন্তানের আর্তনাদ শুনে ছুটে গিয়ে মা দেখে তার মেয়ের গোপনাঙ্গ থেকে রক্ত বের হচ্ছে।

Uttar Pradesh Shocker: ৩ মাসের ছোট্ট শিশুকে ধর্ষণ ১৭ বছরের ছেলের
মানসিক রোগে আক্রান্ত কিশোরীকে ধর্ষণ সাধু বাবার (Photo Credits: File Image)

লখনউ, ১৬ অগাস্ট: সবে মাত্র তিন মাস সে দুনিয়ার আলো দেখেছে। তার মধ্যে তাকে ধর্ষণের শিকার হতে হল। উত্তরপ্রদেশের এটাহ জেলায় ১৭ বছরের এক ছেলে ধর্ষণ করল ৩ মাসের সদ্যোজাত কন্যা শিশুকে। সন্তানের আর্তনাদ শুনে ছুটে গিয়ে মা দেখে তার মেয়ের গোপনাঙ্গ থেকে রক্ত বের হচ্ছে। এরপর আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে জেলা হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার ডাক্তাররা তাকে সুপার হাসপাতালে রেফার করে। সেখানেই এখন সেই তিন মাসের শিশুটির চিকিৎসা চলছে।

শিশুটি আর্তনাদ করে কেঁদে ওঠার সময় ১৭ বছরের ছেলেটিকে ছুটে পালাতে দেখে আত্মীয়রা। তিন মাসের শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ছেলেটির বিরুদ্ধে কেস দায়ের করা হয়। ছেলেটি ভয়ে ঘর থেকে পালিয়েছে। ছেলেটিকে ধরতে চার সদস্যের বিশেষ দলও গড়া হয়েছে। শিশুটিকে ধর্ষণ করা হয়েছে তার প্রমাণ মিলেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে বলা হয়েছে, 'ধর্ষণে অভিযুক্ত ছেলেটি পলাতক। তাকে খুঁজতে চার সদস্যের দল গঠন করা হয়েছে।'প্রতিবেশী হিসেবে শিশুটির বাড়ি যেতে ছেলেটি, এমনটা জানা গিয়েছে।

(The above story first appeared on LatestLY on Aug 16, 2021 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).