Telangana: কোদাঙ্গাল মণ্ডলে বোলেরো গাড়ির সঙ্গে চারচাকার মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু একই পরিবারের তিন সদস্যের

রবিবার বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল তেলেঙ্গানায় (Telangana)।দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। আহত দুজন।

Telangana: কোদাঙ্গাল মণ্ডলে বোলেরো গাড়ির সঙ্গে চারচাকার মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু একই পরিবারের তিন সদস্যের

রবিবার বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল তেলেঙ্গানায় (Telangana)।দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। আহত দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কোদাঙ্গাল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে একটি গাড়ি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া্ হয়েছে।

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

জানা যাচ্ছে কর্ণাটক থেকে হায়দরাবাদ যাওয়ার পথে কোদাঙ্গাল মণ্ডল এলাকায় ছিতলাপল্লী গেটের কাছে বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি চারচাকার। জানা যাচ্ছে, দুটি গাড়িই বেশ স্পিডে যাচ্ছিল। যার ফলে মুখোমুখি ধাক্কা জেরে একটি গাড়ি ছিটকে পেছনে চলে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

দেখুন ভিডিয়ো

মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের

পরে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। জানা যাচ্ছে, দুর্ঘটনায় এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে এক তাঁর স্বামী ও মেয়েকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে বোলেরো গাড়ির এক পুরুষ ও মহিলা যাত্রীও গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 08:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).