Russian Woman: সুদূর রাশিয়া থেকে কেরলে বিয়ে করতে এসে প্রেমিকের অসভ্যতা দেখে দেশে ফিরলেন প্রেমিকা
সুদূর রাশিয়া থেকে ভারতে বিয়ে করতে এসেছিলেন এক রাশিয়ান মহিলা। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর ভার্চুয়াল প্রেমে মত্ত ছিল রাশিয়ার সেই মহিলা আর কেরলের তরুণ।
কোচি, ২৮ মার্চ: সুদূর রাশিয়া থেকে ভারতে বিয়ে করতে এসেছিলেন এক রাশিয়ান মহিলা। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর ভার্চুয়াল প্রেমে মত্ত ছিল রাশিয়ার সেই মহিলা আর কেরলের তরুণ। ২৯ বছরের কেরলের বাসিন্দা আঘিলের সঙ্গে সেই রাশিয়ান মহিলার পরিচয় সোশ্যাল মিডিয়ায়। আঘিল হলেন পেশায় ইঞ্জিনিয়র। দুবাইয়ে কর্মরত। আঘিলের প্রেমে পাগল হয়ে সেই রাশিয়ান মহিলা দুবাইয়ে যান। তারপর দু জনে ঘুরতে যান নেপালে। সেখানেই ওরা ঠিক করে, কেরলে তার বাড়িতে দু জনে বিয়ে করবে।
সব বাধা টপকে প্রেমিকের এক কথায় কয়েক হাজার কিলোমিটার উড়ে এসে কেরলের কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সেই পুতিনের দেশের প্রেমিকা। কিন্তু ভারতে আসার পর থেকেই আঘিল সেই রাশিয়ান মহিলাকে নানাভাবে হেনস্থা করতে থাকে। রাশিয়ান মহিলাটিকে শারীরিক নিগ্রহও করে কেরলের তরুণ। সেই মহিলা রাশিয়ান দূতাবাসে অভিযোগ জানানোর পর কেরলের পুলিশ আঘিলকে গ্রেফতার করে। রাশিয়ান মহিলা হতাশ হয়ে তাঁর দেশে ফিরে যান। আরও পড়ুন-মেক্সিকোয় স্মরণার্থী শিবিরে আগুন, জ্যান্ত দগ্ধ ৩৯
দেখুন টুইট
#Kerala: The ordeal of Russian woman ended as she boarded a flight to her home country via Dubai from Kozhikode international airport.
She came India with purpose of getting married with a boy she met on social media, but things went awry after he turned violent towards her. pic.twitter.com/RKrI6bM5Km
— IANS (@ians_india) March 28, 2023
সেই রাশিয়া মহিলা তার ফেসবুকে লেখেন, অনেক আশা নিয়ে নতুন জীবন শুরু করব বলে ভারতে এসেছিলেন। ওকে আমি সত্য়ি ভালবেসে ছিলাম। ওর জন্য সব কিছু ছাড়তে তৈরি ছিলাম। কিন্তু ওর আচরণ আমার সব স্বপ্ন ভেঙে দিল।
(The above story first appeared on LatestLY on Mar 28, 2023 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

