India-Pakistan Conflict: প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক তিন বাহিনীর সেনাপ্রধানের, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে মোদী
গত ২৪ ঘন্টায় পরিস্থিতি বদলেছে দুই দেশের। হামলা, পাল্টা হামলায় বিধ্বস্ত পাকিস্তান। তারপরেও গোলাবর্ষণ এখনও থামাচ্ছে না পাকিস্তান।
গত ২৪ ঘন্টায় পরিস্থিতি বদলেছে দুই দেশের। হামলা, পাল্টা হামলায় বিধ্বস্ত পাকিস্তান। তারপরেও গোলাবর্ষণ এখনও থামাচ্ছে না পাকিস্তান। জম্মু-কাশ্মীর, রাজস্থানে গতকাল রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। এর প্রত্তুত্তরে ভারত বিধ্বস্ত করে দিয়েছে পাকিস্তানের একাংশ। এই অবস্থায় আগামী রণকৌশল কী হতে চলেছে ভারতীয় সেনা, এই নিয়ে শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৈঠক করছে বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। বেলা গড়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM বৈঠকে বসলেন সেনা প্রধানদের সঙ্গে।
সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী মোদী
জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধান, প্রতিরক্ষা সেনা প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এখনও পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক চলছে তাঁদের। আগামীদিনে কী রণকৌশল হতে চলেছে সেই নিয়েই বৈঠক চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে।
ভারত-পাকিস্তানের যুদ্ধ
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগামে বৈসরনে পাক জঙ্গির হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক নষ্ট হতে থাকে। এরমধ্যেই গত ৭ মে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার হামলার পর থেকেই পাল্টা হামলার হুমকি দেয় পাকিস্তান। এরমধ্যে গতকাল ভারতে হামলা চালায় পাক সেনা। তারপরেই শুরু হয় যুদ্ধ পরিস্থিতি।
(The above story first appeared on LatestLY on May 09, 2025 08:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

