Tesla Showroom In Mumbai: ভারতে যাত্রা শুরু টেসলার, মুম্বইয়ে খুলে গেল নতুন শোরুম
মুম্বইয়ের পর দিল্লি-সহ দেশের আরও কিছু মেট্রো শহরে শোরুম খোলার পরিকল্পনা রয়েছে টেসলার।
নয়াদিল্লিঃ অবশেষে ভারতের বাজারে এন্ট্রি নিল টেসলা(Tesla)। বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) প্রথম শোরুম খুলল ইলন মাস্কের (Elon Musk) কোম্পানি। মঙ্গলবার মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ৪ হাজার স্কোয়ার ফুটের একটি বিলাসবহুল শোরুম উদ্বোধন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। মুম্বইয়ের পর দিল্লি-সহ দেশের আরও কিছু মেট্রো শহরে শোরুম খোলার পরিকল্পনা রয়েছে টেসলার।
ভারতের বাজারে হাজির টেসলা
গত শুক্রবারই এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে ভারতে শোরুম খোলার ইঙ্গিত দিয়েছিল টেসলা। সেই পোস্টে লেখা ছিল, ‘শীঘ্রই আসছে’। পরিকল্পনা মতো মঙ্গলবারই মুম্বইয়ে খুলে গেল টেসলার শোরুম। এদিন শোরুম উদ্বোধন করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, "ভারতে টেসলার যাত্রা শুভ হোক। ভারতের সঠিক শহর থেকেই যাত্রা শুরু করল টেসলা। আমরা এই সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত। আশা করি ইলন মাস্কের সংস্থার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় থাকবে।" জানা গিয়েছে, মুম্বইয়ের এই শোরুমে রাখা হয়েছে টেসলার জনপ্রিয় এসইউভি 'মডেল ওয়াই।' উদ্বোধনের জন্য মোট ছ'টি 'মডেল ওয়াই' আনা হয়েছে। গাড়িগুলি শোরুমে তুলতে ফ্ল্যাটবেড ট্রাক ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মুবম্বইয়ের শোরুমে থাকা বিভিন্ন গাড়ির ছবি।
ভারতে যাত্রা শুরু টেসলার, মুম্বইয়ে খুলে গেল নতুন শোরুম
CM Devendra Fadnavis was given a walkthrough of Tesla’s first-ever Experience Centre in India at BKC, Mumbai by Isabel Fan, Senior Regional Director, Tesla. She showcased the advanced features of Tesla Model Y and highlighted the company’s innovations in electric mobility and… pic.twitter.com/Z0dnDWm02W
— CMO Maharashtra (@CMOMaharashtra) July 15, 2025
(The above story first appeared on LatestLY on Jul 15, 2025 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

