SDM exposes health center condition: যোগীরাজ্যে স্বাস্থ্য কেন্দ্রের চুড়ান্ত অব্যবস্থা! পরিচয় লুকিয়ে ফাঁস করলেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট

SDM exposes health center condition: যোগীরাজ্যে স্বাস্থ্য কেন্দ্রের চুড়ান্ত অব্যবস্থা! পরিচয় লুকিয়ে ফাঁস করলেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট

স্বাস্থ্যকেন্দ্রে নেই সুব্যবস্থা। গড়হাজির চিকিৎসক। এমনকী যে ওষুধগুলি রোগীদের দেওয়া হচ্ছে, সেগুলিও বেশিরভাগ মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এমনই দৃশ্য দেখা গিয়েছে উত্তর প্রদেশের ফিরোজাবাদ এলাকার দিদা মাঈ স্বাস্থ্যকেন্দ্রে (Dida Mai Health Centre)। আর এই ছবি তুলে ধরেছেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (Sub-Divisional Magistrate) সর্দার কৃতি রাজ (Sadar Kriti Raj)।

তিনি জানান, সম্প্রতি তাঁর কাছে অভিযোগ আসে ওই স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসার জন্য গিয়েছিলেন কিন্তু সকাল ১০টা বেজে গেলেও চিকিৎসক অনুপস্থিত ছিলেন। এমনকী ওই চিকিৎসক নাকি রোগীদের সঙ্গে দুর্ব্যবহারও করেন। এই অভিযোগ শুনে কৃতি রাজ নিজের পরিচয় লুকিয়ে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান।

 

স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরেই দেখেন এই দুরাবস্থা। চিকিৎসকের দুর্ব্যবহারের পাশাপাশি তিনি যে ওষুধগুলি রোগীদের দিচ্ছেন তাঁর বেশিরভাগই মেয়াদ পেরিয়ে গিয়েছে। এসডিএম জানিয়েছেন, তিনি বিষয়টি পর্যবেক্ষন করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

(The above story first appeared on LatestLY on Mar 13, 2024 09:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).