Mock Drill In Jammu Kashmir: যুদ্ধ পরিস্থিতিতেঁ কীভাবে আত্মরক্ষা? মক ড্রিলের আগে কাশ্মীরের স্কুলে পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ

১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম দেশে মক ড্রিলের ঘোষণা।

Mock Drill In Jammu Kashmir: যুদ্ধ পরিস্থিতিতেঁ কীভাবে আত্মরক্ষা? মক ড্রিলের আগে কাশ্মীরের স্কুলে পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ
মক ড্রিল প্রশিক্ষণ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগাঁওয়ে জঙ্গি হানার (Pahalgam Terror Attack) পর থেকেই ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নেবে ভারত সরকার তা আগেই স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহে দেশের ২৪৪ টি জেলায় মক ড্রিলের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর তার আগেই জম্মু কাশ্মীরের স্কুলে শুরু হয়েছে যুদ্ধকালীন প্রশিক্ষণ।

আগামিকাল কীভাবে হবে মক ড্রিল? রইল বিস্তারিত

কীভাবে নিজেদের বাঁচাতে হবে? কীভাবে নিরাপদে লুকিয়ে পড়তে হবে এই সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাত্রীদের। এই প্রশিক্ষণের একটি ভিডিয়ো সামনে এনেছে সংবাদসংস্থা এএনআই। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেঞ্চের তলায় লুকিয়ে কিংবা লাফিয়ে কীভাবে ওই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে হবে তা শিখছে পড়ুয়ারা। প্রসঙ্গত, আগামিকাল ৭ মে দেশের মোট ২৪৪ জায়গায় মক ড্রিলের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই তালিকায় রয়েছে বাংলার কিছু জেলা। কলকাতা, হলদিয়া, জলপাইগুড়ি, মালদা, দার্জিলিং, কোচবিহার, বালুরঘাট, আসানসোল, আলিপুরদুয়ার সহ একাধিক জায়গায় মক ড্রিল হতে পারে বলে ঘোষণা করা হয়েছে।

কী এই মক ড্রিল?

মক ড্রিল হল যুদ্ধের পরিস্থিতি কী কী পদক্ষেপ করতে হয় তার মহড়া। যেমন, সাইরেন বাজলে কীভাবে আত্মরক্ষা করতে হবে, ব্ল্যাক আউটের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করবেন সেই সব সম্বন্ধে ধারণা। ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম দেশে মক ড্রিলের ঘোষণা। আগামিকাল এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশবাসীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

যুদ্ধ পরিস্থিতিতেঁ কীভাবে আত্মরক্ষা? মক ড্রিলের আগে কাশ্মীরের স্কুলে পড়ুয়াদের বিশেষ প্রশিক্ষণ

(The above story first appeared on LatestLY on May 06, 2025 03:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).