Rail Accident In Bhopal: কানে হেডফোন, রেললাইনে বসে মোবাইলে মগ্ন, বছর কুড়ির যুবককে পিষে দিল ট্রেন

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

Rail Accident In Bhopal: কানে হেডফোন, রেললাইনে বসে মোবাইলে মগ্ন, বছর কুড়ির যুবককে পিষে দিল ট্রেন
প্রতীকী ছবি (Photo Credit: File)

নয়াদিল্লিঃ উৎসবের(Festival) মাঝে মর্মান্তিক মৃত্যু। ফোন ঘাঁটতে-ঘাঁটতে রেললাইনে(Railway Track) বসেই বিপত্তি। দীপাবলির(Diwali 2024) দিনে ২০ বছরের যুবককে পিষে দিল ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু বিবিএ(BBA)পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ভোপালে(Bhopal)। জানা গিয়েছে, মৃতের নাম মনরাজ তোমার (২০)। বিবিএ পড়ুয়া। দুর্ঘটনার সকালে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন তিনি। তারপর রেললাইনের ধারে বসে বন্ধুদের সঙ্গেই আড্ডা দিচ্ছিলেন। গল্প আড্ডায় মসগুল হয়ে কখন রেলওয়ে ট্রাকে উঠে পড়েছেন তা বোধ হয় বুঝে উঠতে পারেননি। মোবাইলে এতটাই মগ্ন ছিলেন তিনি যে কান পর্যন্ত পৌঁছয়নি ট্রেনের হর্ন। এরপর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। পরবর্তীতে জানা গিয়েছে, দু'কানেই হেডফোন ছিল ওই যুবকের, ফলে ট্রেনের শব্দ শুনতে পাননি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

 

(The above story first appeared on LatestLY on Oct 31, 2024 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).