Stray Dog Attack in Hyderabad: হায়দরাবাদে পথ কুকুরের আতঙ্ক, বাড়ির বাইরে খেলতে গিয়ে কুকুরের কামড় খেল ১০ বছরের শিশু(দেখুন ভিডিও)

আবাসনের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় একটি দশ বছরের এক শিশু তার বাড়ির বাইরে খেলছিল। এমন সময় একটি বিপথগামী কুকুর ওই পথে তার কাছে আসে। শিশুটি বুঝতে পারার আগেই কুকুরটি শিশুটিকে আক্রমণ করে বসে।

Stray Dog Attack in Hyderabad: হায়দরাবাদে পথ কুকুরের আতঙ্ক, বাড়ির বাইরে খেলতে গিয়ে কুকুরের কামড় খেল  ১০ বছরের শিশু(দেখুন ভিডিও)

এতদিন বিপথগামী কুকুরের আতঙ্কের খবর শুধু নয়ডা ও দিল্লিতেই শোনা যেত। কিন্তু এখন হায়দরাবাদেও বিপথগামী কুকুরের উপদ্রব বেড়েছে।আর তারই সাক্ষী হিসাবে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে একটি ভাইরাল ভিডিও। তেলেঙ্গানার সুরারাম এলাকায়একটি আবাসনের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় একটি দশ বছরের এক শিশু তার বাড়ির বাইরে খেলছিল। এমন সময় একটি বিপথগামী কুকুর ওই পথে তার কাছে আসে। শিশুটি বুঝতে পারার আগেই কুকুরটি শিশুটিকে আক্রমণ করে বসে। কুকুরটির সঙ্গে ধ্বস্তাধ্বস্তি চলার পরেই কুকুরটি শিশুটির হাতে একটি কামড়া বসায়। কুকুরের হাত থেকে বাঁচতে মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি চিৎকার করতে থাকে এবং দৌড়ে কোনরকমে বাড়ির ভেতরে চলে আসে। কুকুরের আক্রমণে আহত হলেও প্রাণে বেঁচে গেছেন ওই শিশু। দেখুন সেই রোমহর্ষক ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2023 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).