SSC CHSL Recruitment 2026: কেন্দ্র সরকারের অধীনে ২৫০০-র বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন প্রক্রিয়া চালু

স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর মাধ্যমে কেন্দ্র সরকারি সংস্থায় চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কমিশন 'কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এক্সামিনেশন ২০২৬' (CHSL 2026)-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নম্বর: HQ-C1102/5/2026-C-1) প্রকাশ করেছে।

SSC CHSL Recruitment 2026: কেন্দ্র সরকারের অধীনে ২৫০০-র বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন প্রক্রিয়া চালু
CBSE Exam, Representational Image (Photo Credit: X)

SSC CHSL Recruitment 2026: স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর মাধ্যমে কেন্দ্র সরকারি সংস্থায় চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কমিশন 'কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এক্সামিনেশন ২০২৬' (CHSL 2026)-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নম্বর: HQ-C1102/5/2026-C-1) প্রকাশ করেছে। ভারতের বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, সরকারি দপ্তর ও সংস্থায় প্রায় ২,৫৩৬টি শূন্যপদে গ্রুপ ‘সি’ কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে তাঁদের আবেদন জমা দিতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখগুলি

অনলাইন আবেদন শুরু: ৭ সেপ্টেম্বর, ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)

আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন: ৮ অক্টোবর ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)

আবেদনপত্র সংশোধনের (Correction Window) সময়সীমা: ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)

টিয়ার-১ ও টিয়ার-২ পরীক্ষা:তারিখ পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

শূন্যপদ, পদমর্যাদা ও বেতনক্রম

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মূলত লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), ডাটা এন্ট্রি অপারেটর (DEO) এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ‘এ’ পদে কর্মী নেওয়া হবে। পদ অনুযায়ী বেতনক্রম নির্ধারণ করা হয়েছে:

LDC / JSA: পে লেভেল-২ অনুযায়ী (১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা)।

DEO: পে লেভেল-৪ অনুযায়ী (২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা)।

DEO গ্রেড ‘এ’: পে লেভেল-৫ অনুযায়ী (২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা)।

যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে উচ্চমাধ্যমিক (১২তম শ্রেণি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই ২ আগস্ট ১৯৯৯ থেকে ১ আগস্ট ২০০৮ তারিখের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC/PwBD/ESM) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

আবেদন ফি

সাধারণ (UR), ওবিসি (OBC) এবং ইডব্লিউএস (EWS) পুরুষ প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে। মহিলা, এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী (PwBD) এবং প্রাক্তন সৈনিক (ESM) প্রার্থীদের জন্য আবেদন সম্পূর্ণ বিনামূল্যে।

নিয়োগ পদ্ধতি ও আবেদন প্রক্রিয়া

চাকরিপ্রার্থীদের নির্বাচন মূলত চারটি ধাপে সম্পন্ন হবে, টিয়ার-১ (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা), টিয়ার-২ (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা), স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট (প্রযোজ্য পদ অনুযায়ী) এবং পরিশেষে নথি যাচাইকরণ (Document Verification)।

আগ্রহী প্রার্থীরা কমিশনের নতুন অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in অথবা mySSC মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার মধ্যে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন (OTR), ফর্ম পূরণ, লাইভ ছবি তোলা, স্বাক্ষর আপলোড এবং ফি প্রদান অন্তর্ভুক্ত রয়েছে। ফর্ম সাবমিট করার পর আবেদনপত্রের প্রিন্টআউট ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহারের জন্য নিজের কাছে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Sep 08, 2026 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).