Nitish Kumar: আগামী ২৮-এ এনডিএ-জোটের মুখ্যমন্ত্রী হয়ে শপথ নিতে পারেন নীতিশ, সূত্র

Nitish Kumar: আগামী ২৮-এ এনডিএ-জোটের মুখ্যমন্ত্রী হয়ে শপথ নিতে পারেন নীতিশ, সূত্র
Nitish Kumar apologise Photo Credit: Twitter@ANI

পাটনা, ২৬ জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে এবার ফের এনডিএ-তে (NDA) যোগ দিচ্ছেন নীতিশ কুমার(Nitish Kumar) । এনডিএ-তে যোগ দিয়ে নীতিশ এবার ফের মুখ্যমন্ত্রী পদে বিহারে শপথ নিতে পারেন। আগামী ২৮ জানুয়ারি এনডিএর সমর্থন নিয়ে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিতে পারেন বলে খবর।

নীতিশ মুখ্যমন্ত্রী পদে ১৮ জানুয়ারি শপথ নিলে, উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপির বর্ষীয়ান নেতা সুশীল মোদী। সূত্রের তরফে মিলছে এমন খবর। বর্তমানে জেডিইউয়ের সঙ্গে আরজেডির যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, তার জেরে বিহার তপ্ত। আরজেডির সঙ্গে বিবাদ শুরু হতেই নীতিশ এবার নতুন করে এনডিএ জোটে যোগ দিতে পারেন বলে খবর।

(The above story first appeared on LatestLY on Jan 26, 2024 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).