Nellore Car Accident: নেল্লোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ি ধাক্কা, এক নিমেষে প্রাণ গেল ৬ জনের
ভরদুপুরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা। মৃত ৬ জন। গুরুতর আহত এক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে পোথিরেডিপালেমের (Pothireddypalem) কাছে। মৃতদের মধ্যে পাঁচজনই কলেজ পড়ুয়া। জানা যাচ্ছে, এদিন ওই গাড়িটি বুচিরেডিপালেম থেকে পোথিরেডিপালেমের দিকে যাচ্ছিল। সেই সময়ই কভুর মন্ডল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বা্ড়ির মালিকেরও। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহগুলি উদ্ধার করে এবং আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মৃত্যু হয় মেডিকেল পড়ুয়াদের
জানা যাচ্ছে, এদিন ৬ জন মেডিকেল পড়ুয়া একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পাকা বাড়িতে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রামানাইয়ার নামে ওই বাড়ির মালিকের। ঘটনাচক্রে সেই সময় তিনি বাড়িতে একাই ছিলেন। এছাড়া দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নরেশ, অভিষেক, জীবন, যোগনেশ, অভিসাই নামে পাঁচ কলেজ পড়ুয়ার।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
আহত হয়েছে নভনীত রেড্ডি নামে এক পড়ুয়া। তাঁকে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশসূত্রে খবর, মৃত ও আহত পড়ুয়া সকলেই মেডিকেলের দ্বিতীয় বর্ষের পাঠরত। গাড়ি চালানোর সময় তাঁরা মাদক সেবন করেছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 07:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

