Chhatisgarh Road Accident: রায়পুর যাওয়ার পথে ডিভাইডারে গাড়ি ঘোরাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের

১৫ অগাস্টের ভোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল ছত্তিশগড়ে। যাত্রীবোঝাই গাড়িতে সজোরে ধাক্কা মারল একটি ট্রাক।

Chhatisgarh Road Accident: রায়পুর যাওয়ার পথে ডিভাইডারে গাড়ি ঘোরাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

১৫ অগাস্টের ভোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল ছত্তিশগড়ে (Chhatisgarh)। যাত্রীবোঝাই গাড়িতে সজোরে ধাক্কা মারল একটি ট্রাক। আর তাতেই মৃত্যু হল ৬ জন যাত্রীর। আহত অবস্থায় চিকিৎসাধীন ১ জন। ঘটনাটি ঘটেছে রাজনন্দগাঁওয়ের বাগনদী থানা এলাকার চিরছরি গ্রামের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজে হাত লাগায় পুলিশও। আহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৬ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতের অবস্থা আশঙ্কাজনক।

নাগপুর থেকে রায়পুর যাচ্ছিল গাড়িটি

পুলিশসূত্রে খবর, নাগপুর থেকে রায়পুর যাচ্ছিল একটি আর্টিগা গাড়ি। গাড়িতে ৭ জনই যুবক ছিলেন। ভোর ৫টা নাগাদ থানায় দুর্ঘটনার খবর যায়। ডিভাইডার থেকে গাড়ি ঘোরাতে গেলে উল্টোদিক থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। আর তাতেই গাড়ি উল্টে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের।

ঘাতক ট্রাক চালক পলাতক

ঘাতক ট্রাকের চালক ঘটনার পর থেকেই পলাতক। তবে তাঁকে এখনও গ্রেফতার করা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে নিহত ও আহতদের নাম পরিচয় প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে যাত্রীবাহী গাড়িটি মহারাষ্ট্রের, সেই বিষয়টি জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

(The above story first appeared on LatestLY on Aug 15, 2025 07:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).