COVID-19: দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমল, সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ২০ হাজারের উপর
দেশে করোনা সংক্রমণ কিছুটা কমল। গতকাল কোভিডে দৈনিক সংক্রমণ চার হাজারের দোরগড়ায় ছিল।
নতুন দিল্লি, ৮ মে: দেশে করোনা সংক্রমণ কিছুটা কমল। গতকাল কোভিডে দৈনিক সংক্রমণ চার হাজারের দোরগড়ায় ছিল। সেখানে গত ২৪ ঘণ্টায় দেশে নয়া করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজারের নিচে নেমে গেল। গতকাল দেশে করোনায় ৪০ জন মারা গিয়েছেন। দেশে কোভিডের কারণে মৃত্যুর মোট সংখ্যা সরকারী হিসেবে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৬৪ জন। আর করোনায় মোট আক্রান্তের সংখ্যা সরকারী হিসেবে দাঁড়াল ৪ কোটি ৩১ লক্ষ ২ হাজার ১৯৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায় গত ২৪ ঘণ্টায় দেশে ৩,৪৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৩৫ জন।
দেখুন টুইট
Single day rise of 3,451 new COVID-19 infections, 40 fatalities push India's tally of cases to 4,31,02,194, death toll to 5,24,064: Govt
— Press Trust of India (@PTI_News) May 8, 2022
এদিকে, গতকাল শুক্রবার দেশে কোভিড টিকাকরণ (Covid Vaccination In India) ১৯০ কোটির গণ্ডি টপকে গেল। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছিল, এখনও পর্যন্ত ১২-১৪ বছর বয়সি ৩ কোটি ১ লাখ ৯৭ হাজার ১২০ শিশুকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৮-৫৯ বছর বয়সিদের ৯ কোটি ৯৫ লাখ ২৫৬টি সতর্কতা ডোজ দেওয়া হয়েছে। ১০ এপ্রিল থেকে বেসরকারি হাসপাতাল বা টিকাকরণ কেন্দ্রে ১৮ বছরের বেশি বয়সিদের সতর্কতা ডোজ দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ পাওয়ার ৯ মাস পরে সতর্কতামূলক ডোজ নেওয়া যাবে।
গত বছরের ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। প্রথম পর্যায়ে স্বাস্থ্যসেবা কর্মীদের টিকা দেওয়া হয়েছিল। ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। পরবর্তী পর্যায়ে ৬০ বছরের বেশি এবং ৪৫ বছর বা তার বেশি বয়সি কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের জন্য টিকাকরণ শুরু হয়েছিল ওই বছরেরই মার্চ মাসে।
(The above story first appeared on LatestLY on May 08, 2022 11:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

