Singer Guru Guhan: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অন্তঃসত্ত্বা, গায়ক গুরু গুহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক তরুণীকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ উঠেছে গায়কের বিরুদ্ধে। চেন্নাই সিটি পুলিশ বছর ২৬-এর প্লে-ব্যাক গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

Singer Guru Guhan: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অন্তঃসত্ত্বা, গায়ক গুরু গুহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
Singer Guru Guhan (Photo Credits: X)

চেন্নাই, ৯ নভেম্বর: গায়ক গুরু গুহানের (Guru Guhan) বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থা (Sexual Assault) এবং প্রতারণার (Cheating) অভিযোগ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক তরুণীকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ উঠেছে গায়কের বিরুদ্ধে। চেন্নাই সিটি পুলিশ বছর ২৬-এর প্লে-ব্যাক গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

অবসরপ্রাপ্ত এসবিআইের (SBI) ম্যানেজারের মেয়ে ওই নির্যাতিতা তরুণী পুলিশকে জানায়, গত মে মাসে একটি গানের অনুষ্ঠানে গুরু গুহানের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই থেকে কথাবার্তা শুরু দুজনের। ধীরে ধীরে 'বিশেষ বন্ধুত্বে' পরিণত হয় দুজনের সম্পর্ক। তরুণীর অভিযোগ, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে দিনের পর দিন শারীরিক সম্পর্ক গড়েছেন গুহান। মাঝে তিনি অন্তঃসত্ত্বাও (Pregnant) হয়ে পড়েন। গুহানকে সে কথা জানাতেই গর্ভপাত (Abortion) করানোর প্রস্তাব দেন তিনি। হাসপাতালে নিয়ে গিয়ে তরুণীর গর্ভপাত করায় সে। নিজের দেওয়া বিয়ের প্রতিশ্রুতিও অস্বীকার করতে শুরু করে।

প্রেমিকের কাছে প্রতারিত হয়ে পুলিশের দারস্ত হন ওই তরুণী। ধর্ষণ, প্রতারণা সহ একাধিক ধারায় গায়ক গুরু গুহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে চেন্নাই সিটি পুলিশ।

(The above story first appeared on LatestLY on Nov 09, 2024 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).