Sidhu Moose Wala: একটানা এনকাউন্টার, পাঞ্জাবি গায়ক মুসেওয়ালার খুনিকে গুলিতে ওড়াল পুলিশ, দেখুন
পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে যারা খুন করেছে, তারা পাকিস্তানে সীমান্তের কাছে পাঞ্জাবের চিচা ভাকনা গ্রামে লুকিয়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। গোপণ সূত্রে সেই খবর পেয়ে চিচা ভাকনা গ্রামে গিয়ে দুষ্কৃতীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালাতে শুরু করে।
দিল্লি, ২০ জুলাই: পাঞ্জাবে আত্তারি সীমান্তের কাছে গোলাগুলি চলছে। ভারত-পাকিস্তান সীমান্তের আত্তারির কাছে পুলিশের সঙ্গে একটি দুষ্কৃতী দলের গোলাগুলি শুরু হয়। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে যে বা যারা খুন করেছে, তাদের মধ্যে একজনকে পাঞ্জব পুলিশ খতম করেছে বলে খবর। অমৃতসর জেলার চিচা ভাকনা গ্রামে এক গ্যাংস্টারকে খতম করার পরও বাকিদের খোঁজে পুলিশের তল্লাশি অব্যাহত। চিচা ভাকনা গ্রামে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গোলাগুলির এক সাংবাদিক আহত হন বলে খবর। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
#WATCH | Punjab: Encounter underway between police & gangsters at Cheecha Bhakna village of Amritsar district in Punjab
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/hfVkTH0oTH
— ANI (@ANI) July 20, 2022
পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে যারা খুন করেছে, তারা পাকিস্তানে সীমান্তের কাছে পাঞ্জাবের চিচা ভাকনা গ্রামে লুকিয়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। গোপণ সূত্রে সেই খবর পেয়ে চিচা ভাকনা গ্রামে গিয়ে দুষ্কৃতীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালাতে শুরু করে।
#WATCH | Punjab: Encounter underway between police & gangsters at Cheecha Bhakna village of Amritsar district in Punjab. Gunshots heard in the background.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/LawDJVbNJs
— ANI (@ANI) July 20, 2022
গ্যাংস্টার রূপা এবং মান্নু কুসা সিধধু মুসেওয়ালাকে খুন করে বলে অনুমান পুলিশের। এরপর চিচা ভাকনা গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে পুলিশ গুলি চালাতে শুরু করে। পুলিশের গুলিতেই এক গ্যাংস্টারের মৃত্যু হয়। তবে তার পরিচয় এখনও সামনে আসেনি।
(The above story first appeared on LatestLY on Jul 20, 2022 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

