Delhi Shocking Video: আফগানিকে গুলি দিল্লিতে, লরেন্স বিষ্ণোই গ্যাং ঘনিষ্ঠ দুষ্কৃতীর ভিডিয়োতে চমকে উঠবেন
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়র ঘনিষ্ঠ গোল্ডি ব্রারের কাছের লোক রোহিত গোদারা গুলি চালিয়ে হত্যা করে ওই জিম প্রশিক্ষককে। এমনকী, গুলি চালিয়ে খুনের পর তার দায়ও স্বীকার করে রোহিত গোদারা নামের ওই দুষ্কৃতী।
দিল্লি, ১৩ সেপ্টেম্বর: দিল্লির (Delhi) একটি নামীদামি এলাকায় প্রকাশ্যে গুলি চালানো হল জিম প্রশিক্ষককে লক্ষ্য করে। জিমের আফগান বংশোদ্ভুদ প্রশিক্ষক যখন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। প্রকাশ্যেই লুটিয়ে পড়েন বছর ৩৫-এর ওই যুবক। রাস্তার উপরই গুলি চালিয়ে খুন করা হয় ওই আফগান বংশোদ্ভুদকে। বৃহস্পতিবার রাতের ওই ঘটনা দেখ চমকে উঠতে শুরু করেন মানুষ।
রিপোর্টে প্রকাশ, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাংয়র ঘনিষ্ঠ গোল্ডি ব্রারের কাছের লোক রোহিত গোদারা গুলি চালিয়ে হত্যা করে ওই জিম প্রশিক্ষককে। এমনকী, গুলি চালিয়ে খুনের পর তার দায়ও স্বীকার করে রোহিত গোদারা নামের ওই দুষ্কৃতী।
আফগান বংশোদ্ভুদকে লক্ষ্য করে গুলি। দেখুন সেই চমকে ওঠা ভিডিয়ো...
Rest In Pease शांति सेवा न्याय Firing on gym owner Nadir Ahmed Shah in Greater Kailash E Block, Rohit Godara and Lawrence Vishnoi took responsibility.Delhi Police received information of about 6 to 8 rounds of firing.#DelhiCrime #Delhi #DelhiPolice #GreaterKailash #DelhiRains pic.twitter.com/laCfG07oLI
— Arpan News (@ArpanNews) September 13, 2024
বৃহস্পতি রাতে নাদির শা নামে ওই আফগান বংশোদ্ভুদ যুবক দিল্লির সি আর পার্ক এলাকায় দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। ওই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় রোহিত গোদারা। ঘটনার খবর পেতেই পুলিশ পৌঁছে যায় সেখানে। নাদির শাকে লক্ষ্য করে ৬ থেকে ৮ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা যায় পুলিশের তরফে।
(The above story first appeared on LatestLY on Sep 13, 2024 10:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

