Shocking: বিয়ের রাতে ব্যবসায়ী স্বামীর থেকে অভিনেত্রী পেলেন ৩০ কোটির উপহার! কি কি আছে তাতে ?

শামনার স্বামী, শানিদ জেবিএস গ্রুপ অফ কোম্পানির সিইও। শানিদ বিয়েতে তার প্রিয়তমাকে ২৭০০ গ্রাম সোনা উপহার দিয়েছেন, যার দাম প্রায় ১.৩০ কোটি টাকা। শুধু এই নয়! তিনি তাকে ২৫ কোটি টাকার একটি বাংলো এবং একটি দামি গাড়ি উপহার দিয়েছেন বলে খবর।

Shocking: বিয়ের রাতে ব্যবসায়ী স্বামীর থেকে অভিনেত্রী পেলেন ৩০ কোটির উপহার! কি কি আছে তাতে ?

পুজোর মরশুম শেষ হলে শুরু হয় বিয়ের মরশুম। আর এই বিয়ের উৎসবে বাড়ির কাছের মানুষ থেকে আত্মীয়স্বজন, সকলের থেকে বেশি উত্তেজিত থাকে নববধুরা। বিয়ের উপহার কেনা থেকে শুরু করে বিয়ের দিন অবধি চলে এই উত্তেজনা। মেহেন্দি হোক বা সঙ্গীত, ডিজাইনার লেহেঙ্গা কিংবা  শাড়ি পরা থেকে শুরু করে অনেক উপহার এবং গয়না পাওয়া পর্যন্ত, প্রতিটি কন্যার জীবনে এটি সবচেয়ে স্মরণীয় দিন।

সম্প্রতি ভারতের দক্ষিণী অভিনেত্রী শামনা কাসিম তার স্বপ্নের মানুষ, শানিদ আসিফ আলীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। ২৫ অক্টোবর ইনস্টাগ্রাম এ শামনা তাঁর দক্ষিণ ভারতীয়-স্টাইলের বিয়ের ছবিগুলির একটি সিরিজ আপলোড করেছিলেন। ছবিতে, শামনা কাসিমকে একটি কমলা কাঞ্জিভরম ব্রাইডাল শাড়ি পরতে দেখা গেছে যার সাথে একটি ভারী অলঙ্কৃত সবুজ ব্লাউজ রয়েছে। সোনালি ওড়না, কোমর বন্ধনী এবং গ্ল্যামারাস  মেকআপের পাশাপাশি সোনার গহনায় তার বিবাহের চেহারা সম্পূর্ণরূপ পেয়েছে । তবে শামনা এই  বিশেষ দিনে স্বামীর কাছ থেকে যে দামী উপহার পেয়েছেন তা দেখে এবং শুনে চক্ষু চড়কগাছ হয়ে গেছে নেটিজেনদের।

শামনার স্বামী, শানিদ জেবিএস গ্রুপ অফ কোম্পানির সিইও। শানিদ বিয়েতে তার প্রিয়তমাকে ২৭০০ গ্রাম সোনা উপহার দিয়েছেন, যার দাম প্রায় ১.৩০ কোটি টাকা। শুধু এই নয়! তিনি তাকে ২৫ কোটি টাকার একটি বাংলো এবং একটি দামি গাড়ি উপহার দিয়েছেন বলে খবর। এবং সমস্ত সম্পদের মিলিত মূল্য আনুমানিক ৩০ কোটি টাকা। যদিও উপহারের মূল্য নির্ধারণ এখনও নিশ্চিত নয়, তবু ভক্তরা অবশ্যই অভিনেত্রীকে একটি বিলাসবহুল জীবনযাপন উপভোগ করতে দেখে খুশিই হবেন।

(The above story first appeared on LatestLY on Nov 07, 2022 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).