Shashi Tharoor: মোদীর সভায় হাজির, এবার কি বিজেপিতে যাবেন? জবাবে বড় কথা জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর
গতকাল, কেরলের ভিঝিনজামে বন্দর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বেসুরে বাজা কংগ্রেসের তারকা সাংসদ শশী থারুর।
তিরুবন্ততপুরম, ৩ মে: গতকাল, শুক্রবার কেরলের ভিঝিনজামে বন্দর (Vizhinjam Seaport) উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বেসুরে বাজা কংগ্রেসের তারকা সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। কংগ্রেস সভাপতি পদের ভোটে দাঁড়িয়ে হারা শশী পহেলগাম হামলায় সুরক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়ান। যেখানে কংগ্রেসের অবস্থান হল, পেহলগাম নিয়ে পাকিস্তান যোগ্য জবাব নিয়ে মোদী সরকারের পাশে থাকলেও, সেখানকার সুরক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে সরব হওয়া।
পহেগলামে সুরক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে মোদী সরকারের পাশে থারুর
পহেগলামে সুরক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে দলবিরোধী অবস্থান নিয়ে মোদীর সভায় উপস্থিত হওয়ার পর এবার কি বিজেপিতে যোগ দেবেন তিরুবন্ততপুরমে কংগ্রেসের চারবারের সাংসদ শশী থারুর?
দলবদল নিয়ে কিছু বললেন না থারুর
#WATCH | Kochi | On sharing stage with PM Modi in Thiruvanathapuram, yesterday, Congress MP Shashi Tharoor says, "Yesterday the Prime Minister had come to Thiruvanathapuram and we had seen the official commissioning of the Vizhinjam Seaport. The port has been a dream of the… pic.twitter.com/HaFfZyEO5E
— ANI (@ANI) May 3, 2025
রাজনীতির সঙ্গে উন্নয়নকে না গোলানোর বার্তা
এই বিষয়ে কেরলের কংগ্রেস সাংসদ শশীর জবাব," দেশের ভালর জন্য রাজনীতির বিভেদকে টেনে আনা উচিত নয়। একজন সাংসদ হিসেবে আমি বন্দর উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মঞ্চে ছিলাম। ভিঝিনজাম সমুদ্র বন্দর আমার নির্বাচনী কেন্দ্র তিরুবন্ততপুরমের মধ্যে পড়ে। এই বন্দর এখানকার বহু মানুষের স্বপ্ন। কংগ্রেস সরকারের আমলে এই বন্দর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর এই কাজ এগিয়ে নিয়ে যায় রাজ্যের কমিউনিস্ট সরকার। এখন এই বন্দরের কাজ করেছে কেন্দ্রীয় সরকার। এটা একটা খুব ভাল উদাহরণ, যেখানে দেশের স্বার্থে রাজনৈতিক সংকীর্ণতা জায়গা পায়নি।"
কংগ্রেসের সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়ছে থারুরের
প্রসঙ্গত, গত বছর লোকসভা নির্বাচনে তিরুবনন্তপুরমে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে কংগ্রেসের টিকিটে হারিয়ে টানা চারবার সাংসদ হন শশী থারুর। তবে কংগ্রেস সভাপতি নির্বাচনে দাঁড়িয়ে মল্লিকার্জন খাড়গের কাছে হারের পর শশী থারুর দলে অনেকটাই কোণঠাসা। তাঁকে সেভাবে দিল্লির কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে না। কেরলের রাজনীতিতেও তেমন সক্রিয়ে দেখাচ্ছে না শশী-কে। তার মধ্যে আবার পহেলগাম নিয়ে দলকে অস্বস্তিতে ফেলা মন্তব্য করে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন শশী।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

