গুরগাঁওয়ে ভাড়া বাড়িতে রমরমিয়ে চলা মধুচক্রে হানা দিয়ে আপত্তিকর অবস্থায় ধরা হল ২৪জনকে , ভিডিও প্রকাশ করল পুলিস

আরও একবার গুরগাঁওয়ে মধুচক্র ফাঁস করল পুলিস। একেবারে এসি বাড়ি ভাড়া নিয়ে, বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে চলত এই ব্যবসা। একেবারে ফাঁদে ফেলে এই চক্রের পান্ডাকে গ্রেফতার করা হল।

গুরগাঁওয়ে ভাড়া বাড়িতে রমরমিয়ে চলা মধুচক্রে হানা দিয়ে আপত্তিকর অবস্থায় ধরা হল ২৪জনকে , ভিডিও প্রকাশ করল পুলিস
ফের গুরগাঁওয়ে মধুচক্র ফাঁস। (File Image)

নয়া দিল্লি, ২৭ মে: আরও একবার গুরগাঁওয়ে মধুচক্র ফাঁস করল পুলিস। একেবারে এসি বাড়ি ভাড়া নিয়ে, বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে চলত এই ব্যবসা। একেবারে ফাঁদে ফেলে এই চক্রের পান্ডাকে গ্রেফতার করা হল। সেই মধুচক্র থেকে আপত্তিকর অবস্থায় ৬জন মহিলা সহ মোট ২৪জনকে একেবারে হাতেনাতে ধরা হল। গুরুগ্রাম পুলিসের দুর্গাশক্তি রাপিড অ্যাকশন ফোর্সের বিশেষ অভিযানে এই মধুচক্রের পর্দাফাঁস হয়।

একই সঙ্গে সেই ঘর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন আপত্তিকর দ্রব্যও! দায়ের হয়েছে FIR। গুরগাঁওয়ে এমন মধুচক্র ফাঁস হওয়ার ঘটনা নতুন নয়। দিল্লির উপকণ্ঠে থাকা এই অঞ্চলে মধুচক্রের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে অভিযোগ। গত বছর এই অঞ্চল থেকে তিনবার মধুচক্র ফাঁসের খবর হয়।

কদিন আগে দিল্লির এক অভিজাত স্পা-তেওদেহব্যবসার পর্দা ফাঁস করেছিল পুলিস। পুলিসের সেই অভিযান ছিল একেবারে নাটকীয়। এক সাংবাদিক নিজে ক্রেতা সেজে গিয়েছিলেন ওই স্পা-তে। সেখানে গিয়ে কথোপকথন তিনি গোপনে রেকর্ড করেন। সেই গোপন কথোপকথনও তিনি পাঠিয়েছিলেন দিল্লির মহিলা কমিশনে। সেই কথোপকথনে দেখা যাচ্ছে, টাকার বিনিময়ে বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপনের অফার দেওয়া হচ্ছে তাঁকে। এর পরই গত সোমবার পুলিসকে সঙ্গে নিয়ে হানা দেওয়া হয় ওই শপিং মলের স্পা-তে

 

(The above story first appeared on LatestLY on May 27, 2019 06:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).