Chhattisgarh: তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে নিরাপত্তা বাহিনীর হানা, অভিযানে খতম ২২ জন নকশাল
দেশজুড়ে যুদ্ধের আবহ চলছে। এই অবস্থায় ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের মতো এলাকায় অব্যাহত মাওবাদী নিকেশ অভিযান।
দেশজুড়ে যুদ্ধের আবহ চলছে। এই অবস্থায় ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের মতো এলাকায় অব্যাহত মাওবাদী নিকেশ অভিযান। গত ৫ মে থেকে ছত্তিশড়ের বীজাপুর (Bijapur) জেলায় কেরেগুট্টা পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সংকল্প মিশন নামে এই অভিযানে বুধবার পর্যন্ত খতম হয়েছে মোট ২২ জন নকশালপন্থী মাওবাদী। যার মধ্যে একজন মহিলাও রয়েছে বলে খতম। তবে এই অভিযানে জওয়ানদেরল মধ্যে কেউ হতাহত হয়নি বলেই খতম। ইতিমধ্যেই মৃত জওয়ানদের নাম পরিচয় জানা গিয়েছে এবং তাঁদের মধ্যে কয়েকজনের মাথার দাম ছিল বলেও জানিয়েছে প্রশাসন।
খতম একাধিক মাওবাদী
সূত্রের খবর, গত ৫ মে থেকে গোপনসূত্রে খবরর পেয়ে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্ত এলাকায় কেরেগুট্টা পাহাড়ে অভিযানে যায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। আর তারপরেই গভীর জঙ্গলে নকশালদের একাধিক ঘাঁটি খতম করে বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে এখনও পর্যন্ত ২২ জনকে খতম করার খবরও আসছে। যাঁদের মধ্যে এক মাওবাদী নেত্রী ছিল বলেও থবর।
দেশজুড়ে অব্যাহত নকশাল নিকেশ অভিযান
এই অভিযানে উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরণের সরঞ্জাম। সেই সঙ্গে নকশালের একাধিক নথিপত্র। প্রসঙ্গত, সম্প্রতি মোদী সরকার নকশাল অধ্যুষিত এলাকাগুলি চিহ্নিত করে হামলা চালানোর নির্দেশ দিয়েছে। মূলত, দেশজুড়ে নকশাল গতিবিধি একেবারে বন্ধ করতে চায় বিজেপি। সেই কারণেই বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

