Rajasthan Shocker: স্কুলের মধ্যে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানির জের, রাজস্থানে ধৃত প্রধানশিক্ষক

স্কুলের মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হল প্রধানশিক্ষক। পাশবিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের দুনগারপুরে। ধৃতের নাম রমেশ চন্দ্র কাটারা বলে জানা গেছে।

Rajasthan Shocker: স্কুলের মধ্যে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানির জের, রাজস্থানে ধৃত প্রধানশিক্ষক
Photo Credits: ANI

দুনগারপুর: স্কুলের মধ্যে (School premises) ছাত্রীদের (girl-students) শ্লীলতাহানি (molested) ও ধর্ষণ (raped) করার অভিযোগে গ্রেফতার হল (arrested) প্রধানশিক্ষক (headmaster)। পাশবিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) দুনগারপুরে (Dungarpur)। ধৃতের নাম রমেশ চন্দ্র কাটারা বলে জানা গেছে।

এপ্রসঙ্গে রবিবার দুনগারপুরের ডিএসপি রাকেশ শর্মা (Dungarpur DSP Rakesh Sharma) জানান, দুনগারপুরের একটি স্কুলের ওই প্রধানশিক্ষকের নাম রমেশ চন্দ্র কাটরা (Ramesh Chandra Katara)। জেরায়, স্কুলের মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণ করার কথা স্বীকার করেছে (accepted) সে।

পাশাপাশি আরও জানিয়েছে দুষ্কর্ম করার জন্য ছাত্রীদের নিজের বাড়িতেও (his residence) ডাকত সে। ধৃতকে পকসো আদালতে (POCSO court) পেশ করার কথা থাকলেও তাকে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের (judicial magistrate) সামনে হাজির করা হয়েছিল। তিনি ধৃতকে একদিনের জন্য পুলিশ হেফাজতে (police remand) পাঠানোর নির্দেশ দিয়েছেন। আরও পড়ুন: Odisha Train Accident: বালাসোরে দুর্ঘটনাস্থলে আপ-ডাউন দু দিকের লাইন সারানোর কাজ শেষ, জানাল রেলমন্ত্রক

(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 06:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).