SBI UPI Transaction: শুক্রবার ৪৫ মিনিটের জন্য বন্ধ এসবিআইয়ের UPI পরিষেবা, কখন জানুন
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। সিস্টেমের রক্ষণাবেক্ষণ বা মেরামতির কাজের জন্য আগামী ৪ সেপ্টেম্বর ৪৫ মিনিটের জন্য বন্ধ থাকবে ইউপিআই (UPI) পরিষেবা।
SBI UPI Transaction: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। সিস্টেমের রক্ষণাবেক্ষণ বা মেরামতির কাজের জন্য আগামী ৪ সেপ্টেম্বর ৪৫ মিনিটের জন্য বন্ধ থাকবে ইউপিআই (UPI) পরিষেবা। গত পয়লা সেপ্টেম্বর কানারা ব্যাংকের এটিএম চার্জ বৃদ্ধির পর এবার এসবিআইয়ের ইউপিআই পরিষেবা কিছু সময়ের জন্য স্থগিত থাকার ঘোষণা এলো।
কখন বন্ধ থাকবে পরিষেবা
ভারতীয় সময় ৪ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিট (০০:১৫) থেকে রাত ১টা (০১:০০) পর্যন্ত এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই ৪৫ মিনিট এসবিআই অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ ইউপিআই লেনদেন করা যাবে না। তবে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে পরিষেবা দ্রুত চালু করে দেওয়া হবে।
গ্রাহকদের জন্য বিশেষ বিকল্প
সাময়িক এই অসুবিধার জন্য ক্ষমা চেয়ে সোশ্যাস মিডিয়া এক্স-এ (পূর্ববর্তী টুইটার) একটি পোস্ট করেছে এসবিআই। সেখানে জানানো হয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে জরুরি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা UPI Lite পরিষেবা ব্যবহার করতে পারেন। ইউপিআই লাইটের মাধ্যমে সার্ভিস বিঘ্নিত না হয়েই টাকা পাঠানো সম্ভব হবে।
এসবিআই ইউপিআই লেনদেনের সীমা
সাধারণ সময়ে এসবিআইয়ের ইউপিআই লেনদেনের নিয়মনীতি অপরিবর্তিত থাকছে।
ব্যক্তিগত লেনদেন (P2P): দিনে সর্বোচ্চ ২০টি লেনদেন করা সম্ভব।
মোট টাকার সীমা: দিনে সাধারণ কেনাকাটা ও ব্যক্তিগত লেনদেন মিলিয়ে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যায়।
বিশেষ ক্যাটাগরি: বীমা ও ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে এই সীমা ২,০০,০০০ টাকা। এছাড়া আইপিও (IPO), কর প্রদান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।
আন্তর্জাতিক লেনদেন: ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ১,০০০ সিঙ্গাপুর ডলার।
ইউপিআই লাইট (UPI Lite) কেন ব্যবহার করবেন
ছোটখাটো লেনদেনের সুবিধার্থে তৈরি করা হয়েছে ইউপিআই লাইট। এটি ব্যবহারের মূল সুবিধাসমূহ:
পিন (PIN) ছাড়া প্রতিবার সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা সম্ভব।
ইউপিআই লাইট ওয়ালেটে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত জমিয়ে রাখা যায়।
ব্যাংকের সার্ভার ডাউন থাকলেও ইউপিআই লাইটের মাধ্যমে সহজে টাকা লেনদেন করা যায়।
৪ সেপ্টেম্বর রাতে জরুরি কোনো আর্থিক লেনদেন করার প্রয়োজন থাকলে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।
(The above story first appeared on LatestLY on Sep 03, 2026 06:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

