Bank Strikes: তিনদিনের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহকদের বড় পরামর্শ SBI-র

Bank Strikes: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) তার সমস্ত গ্রাহকদের শাখা-নির্ভর জরুরি কাজগুলি দ্রুত সেরে ফেলার পরামর্শ দিয়েছে। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত 'ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস' (UFBU)-এর আহ্বানে তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

Bank Strikes: তিনদিনের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহকদের বড় পরামর্শ SBI-র
State Bank of India (Photo Credits: ANI)

Bank Strikes: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) তার সমস্ত গ্রাহকদের শাখা-নির্ভর জরুরি কাজগুলি দ্রুত সেরে ফেলার পরামর্শ দিয়েছে। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত 'ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস' (UFBU)-এর আহ্বানে তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যেহেতু ২৬ ও ২৭ সেপ্টেম্বর সপ্তাহান্তের ছুটি (শনিবার ও রবিবার), তাই ধর্মঘটের তিন দিন যুক্ত হয়ে টানা পাঁচ দিন ব্যাহত হতে পারে ব্যাঙ্ক শাখার স্বাভাবিক কাজকর্ম।

ধর্মঘটের সময়সূচী ও প্রেক্ষাপট

এর আগে গত ১১ সেপ্টেম্বর ইউএফবিইউ-এর পক্ষ থেকে একদিনের দেশব্যাপী ধর্মঘট পালন করা হয়েছিল। ইউনিয়ন নেতৃবৃন্দ জানিয়েছেন, তাঁদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা ফলপ্রসূ না হলে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘটের পরিকল্পনাও রয়েছে।

ব্যাঙ্ক পরিষেবায় যে সমস্ত প্রভাব পড়তে পারে

শাখায় কর্মী উপস্থিতির ওপর নির্ভর করে কাজকর্মে বিলম্ব হতে পারে। বিশেষ করে যেসব কাজে ব্যাঙ্কে সরাসরি উপস্থিত হওয়া, কাগজের নথি যাচাইকরণ বা বিশেষ শাখাভিত্তিক ক্লিয়ারেন্স প্রয়োজন, সেগুলি এই দিনগুলিতে থমকে যেতে পারে। তবে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাধারণ ও জরুরি পরিষেবাগুলি চালু রাখার সবরকম চেষ্টা চালাচ্ছে।

বিকল্প ব্যাঙ্কিং পরিষেবা

গ্রাহকদের সুবিধার জন্য স্টেট ব্যাঙ্ক (SBI) বিকল্প মাধ্যমগুলি ব্যবহারের পরামর্শ দিয়েছে:

নগদ লেনদেন: এটিএম (ATM) এবং অটোমেটেড ডিপোজিট অ্যান্ড উইথড্রয়াল মেশিন (ADWM)।

সহযোগী পরিষেবা: নির্দিষ্ট কিছু কাজের জন্য গ্রাহক সেবা কেন্দ্র (CSP)।

ডিজিটাল মাধ্যম:ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, YONO অ্যাপ এবং ইউপিআই (UPI) পরিষেবা স্বাভাবিক থাকবে।

(নজর রাখুন:কাগজপত্রের কাজ, চেক ক্লিয়ারিং বা শাখানির্ভর জটিল লেনদেনগুলি অনলাইনে সম্ভব নয়, তাই এই সময়সীমায় তা বিলম্বিত হতে পারে।)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2026 08:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).