Pakistan After Operation Sindoor: অপারেশন সিঁদুরে কতটা জর্জরিত পাকিস্তান? রইল স্যাটেলাইট ছবি

পাল্টা জম্মু কাশ্মীর সীমান্তে গুলি চালায় পাক সেনা। যার জেরে কাশ্মীরের ১৫ জন বাসিন্দাসহ ১ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে।

Pakistan After Operation Sindoor: অপারেশন সিঁদুরে কতটা জর্জরিত পাকিস্তান? রইল স্যাটেলাইট ছবি
স্যাটেলাইট ছবি (Photo Credits:ANI)

নয়াদিল্লিঃ ৭ মে, ঘড়ির কাঁটায় ১.০৫। পাকিস্তানের (Pakistan) আকাশে আচমকা স্ট্রাইক (Strike)। প্রায় ৩০ মিনিট ধরে হামলা চালিয়ে পাকিস্তানের জঙ্গিদের আস্তানা মাটির সঙ্গে মিশিয়ে দিল ভারতীয় বায়ুসেনা (Indian Airforce)। এদিন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর।' সেই হামলার ভিডিয়ো প্রকাশ্যে আনে সেনা। এবার সামনে এল এই হামলায় কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান তার ছবি। ইতিমধ্যেই একটি স্যাটেলাইট ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। মাক্সার প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ছবি তোলা হয়েছে। সেই ছবিতে ভারতের হামলার আগের ও পরের ছবি পাশাপাশি রেখে দেখানো হয়েছে হামলার পর পাকিস্তানের অবস্থা। ওই ছবিতে স্পষ্ট কীভাবে এই প্রিসেশন স্ট্রাইকে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বিভিন্ন এলাকা। এই ছবিতে মূলত ভাওয়ালপুরের একটি মসজিদের ছবি দেখানো হয়েছে।

হামলার পর পাকিস্তানের ছবি প্রকাশ্যে

এদিন মোট ৯ জায়গায় জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। পাকিস্তানের সেনাবাহিনীর পেশ করা তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। আহত প্রায় ৪৬ জন। পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন , পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, শিয়ালকোট,মুরদিক, শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে হামলা চালিয়েছে ভারত। পাল্টা জম্মু কাশ্মীর সীমান্তে গুলি চালায় পাক সেনা। যার জেরে কাশ্মীরের ১৫ জন বাসিন্দাসহ ১ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার ঠিক ১৫ দিন পর তার বদলা নিতে সক্ষম ভারত।

 অপারেশন সিঁদুরে কতটা জর্জরিত পাকিস্তান? রইল স্যাটেলাইট ছবি

(The above story first appeared on LatestLY on May 08, 2025 07:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).